অস্ত্রসহ ২ যুবক গ্রেফতার
সারাদেশ

অস্ত্রসহ ২ যুবক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪টি কিরিচ, ১টি দা জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: যুদ্ধ থামাতে ভূমিকা রাখছেন এরদোগান

শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নোয়াখালী পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর এলাকার এম.এ রশিদ মোড়ে অবস্থিত ফাতেমা মঞ্জিলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো- হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের হাজীগ্রামের সালা উদ্দিনের ছেলে ফয়সাল (২০) ও কবিরহাটের নলুয়া গ্রামের নূর হোসেনের ছেলে নুরুল ইসলাম (২০)। তারা নোয়াখালী সুপার মার্কেটের আলিফ হোটেলে চাকরি করতো।

আরও পড়ুন: বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু দেখতে চায় ভারত

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী পৌর এলাকার লক্ষ্মীনারায়ণপুর এলাকার এম এ রশিদ মোড়ের ফাতেমা মঞ্জিলের পাশবর্তী একটি টিনসেড ঘরে অভিযান চালিয়ে অস্ত্রসহ ফয়সাল ও নুরুল ইসলামকে আটক করে।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম তথ্যগুলো নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ পাঠানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা