সারাদেশ

গাইবান্ধায় ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

এস. এম শাহাদৎ হোসাইন, গাইবান্ধা: গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে ৪ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

আরও পড়ুন: অনুমতি পাননি ওয়াসার এমডি

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) গাইবান্ধা জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে এসব মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও রাজশাহী অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

বাতিলকৃত প্রার্থীরা হলেন সৈয়দ বেলাল হোসেন ইউসুফ (স্বতন্ত্র), মো. শহিদুল ইসলাম সরকার (স্বতন্ত্র), শাহ মো. আবু বকর সিদ্দিক (স্বতন্ত্র) ও এইচ এম এরশাদ (স্বতন্ত্র)। তারা আপিলের সুযোগ পাবেন ১৬-১৮ সেপ্টেম্বর পর্যন্ত।

আরও পড়ুন: গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার অন্তরায় বিএনপি

বাছাইয়ে যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন, মাহমুদ হাসান রিপন (আওয়ামী লীগ), এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু (জাতীয় পার্টি), এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম (বিকল্প ধারা), নাহিদুজ্জামান নিশাদ (স্বতন্ত্র) ও সৈয়দ মাহবুবুর রহমান (স্বতন্ত্র)।

নির্বাচনের তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ সেপ্টেম্বর। ২৩ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ ও ১২ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সাঘাটা ও ফুলছড়ি দু’টি উপজেলা নিয়ে এ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৩৯ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ফুলছড়ির সাতটি ইউনিয়নে ১ লক্ষ ১৪ হাজার ৬৭৬ জন এবং সাঘাটার ১০টি ইউনিয়নে ২ লক্ষ ২৫ হাজার ৭০ জন। ফুলছড়িতে ৫৭টি এবং সাঘাটায় ৮৮টি মোট ১৫৪টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা