সারাদেশ

 র‌্যাবের অভিযানে তিন শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র জব্দ

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল : ভোলায় অভিযান চালিয়ে তিনজন শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-৮)। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুটি ওযান শ্যূটারগান, একটি বন্দুক, গুলি ও ইয়াবা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, রফিকুল ইসলাম (৫৫), হাবিবুর রহমান ওরফে বাচ্চু হাওলাদার (৪৫) এবং ভূট্টো সর্দার (৪৫)।

র‌্যাব বরিশালের সদর দপ্তর থেকে পাঠানো ই-মেইল বার্তায় জানানো হয়, সোমবার (২০ জুলাই) রাতের প্রথম প্রহরে ভোলা সদর উপজেলার দক্ষিণ রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রফিকুল ইসলামের বিরুদ্ধে ২০টি মামলা, বাচ্চু হাওলাদারের বিরুদ্ধে ১৩টি মামলা এবং ভূট্টো সর্দারের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। মামলাগুলোর অধিকাংশই চাঁদাবাজি, খুন, ধর্ষণ, গণধর্ষণের অভিযোগ।

র‌্যাব জানিয়েছে, রফিকুল ইসলাম ও বাচ্চু হাওলাদারের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। ভূট্টো হাওলাদারকে আগের মামলায় থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা