সারাদেশ

গোপালগঞ্জে নতুন করে ৩ ডাক্তারসহ করোনায় আক্রান্ত ৪২ জন

নিজস্ব প্রতিনিধি:

গোপালগঞ্জ: গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় তিনজন ডাক্তার, একজন নার্স ও পাঁচজন স্বাস্থ্যকর্মীসহ ৪২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা এক হাজার ২৪৮ জন। এর মধ্যে ডাক্তার, নার্সসহ ৯৭ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। মোট সুস্থ হয়েছেন ৮৩৫ জন ও মৃত্যুবরণ করেছেন ২৫ জন ।

সোমবার (২০ জুলাই) সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, নতুন আক্রান্ত ৪২ জনের মধ্যে রয়েছেন গোপালগঞ্জ সদর উপজেলায় ১৪ জন, টুঙ্গীপাড়ায় নয়জন, কোটালীপাড়ায় চারজন, কাশিয়ানীতে ১৩ জন ও মুকসুদপুরে দুইজন। আক্রান্তদের আইসোলেশনে নেওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আক্রান্তদের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।

সিভিল সার্জন আরও জানান, মোট আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৪০১ জন, টুঙ্গীপাড়ায় ২০২ জন, কোটালীপাড়ায় ১৮৯ জন, মুকসুদপুরে ২৩০ জন ও কাশিয়ানীতে ২২৬ জন রয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৮৩৫ জন ও বাকি ৩৮৮ জন জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ও বাড়িতে চিকিৎসাধীন। মৃত্যুবরণকারীদের মধ্যে সদর উপজেলায় আটজন, টুঙ্গীপাড়ায় চারজন, কোটালীপাড়ায় একজন, কাশিয়ানীতে ছয়জন ও মুকসুদপুরে ছয়জন (এর মধ্যে একজন আত্মহত্যা করেছেন)।

এ পর্যন্ত জেলায় করোনা টেস্ট করতে ছয় হাজার ৬৮৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা