সারাদেশ

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই রাজধানীতে জলাবদ্ধতা

নিজস্ব প্রতিবেদক:

মধ্যরাত থেকেই রাজধানীতে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে কর্মব্যস্ত নগরবাসী চলাচলে অন্তহীন দুর্ভোগের শিকার হয়েছেন। পানি অপসারণের ড্রেনগুলো সচল না থাকায় জলাবদ্ধতা তীব্র হচ্ছে। পাশাপাশি বিভিন্ন সেবা সংস্থার অপরিকল্পিত খোঁড়াখুঁড়ি আরও বাড়িয়ে দিয়েছে দুর্ভোগ। এতে যানচলাচলে বিঘ্ন ঘটছে। এ সুযোগে রিকশা, সিএনজি চালকরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন।

বৃষ্টিতে নগরীর ধানমন্ডি ২৭, সংসদ ভবন এলাকা, লালমাটিয়া, কাজীপাড়া, শেওড়াপাড়া, সেনপাড়া, তেজকুনিপাড়া, তেজতুরি বাজার, মিরপুর ১০ থেকে ১৪ নম্বর, তেজগাঁও, সাতরাস্তা মোড, কারওয়ানবাজার টিসিসি ভবন, রাজারবাগ পুলিশ লাইনের উত্তর গেট, নয়াপল্টন, পুরান ঢাকার বঙ্গবাজার এলাকা, সিদ্দিক বাজার মোড়, নাজিরা বাজার, নাজিম উদ্দিন রোড, গ্রিন রোড, মোহাম্মদপুর, ফার্মগেট, শুক্রাবাদ, রামপুরা, মালিবাগ ও খিলক্ষেতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে বেশি দুর্ভোগে পড়েছেন পথচারী ও ফুটপাতের ব্যবসায়ীরা।

এসব এলাকায় সাধারণ মানুষকে পথচলাচলে তীব্র ভোগান্তিতে পড়তে হয়েছে। কোথাও কোথাও ইঞ্জিনে পানি ঢুকে যানবাহনও বিকল হতে দেখা গেছে। রাস্তায় পানি জমায় মানুষ গাড়িতে উঠ‌তে পারছেন না। এছাড়া বিভিন্ন বাসা-বাড়িতেও পানি উঠেছে বলে জানা গেছে। বৃষ্টিতে কোনও কোনও এলাকা যেন নদীতে পরিণত হয়। পাশাপাশি বিভিন্ন এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। এতে ট্রাফিক পুলিশকেও চরম ভোগান্তি সহ্য করতে হয়।

বৃষ্টিতে সাত রাস্তা এলাকায় তীব্র জলাবদ্ধতা দেখা গেছে। পাশাপাশি তীব্র যানজটও দেখা দিয়েছে। ওই এলাকার রিকশাচালকরা বলেন, নাবিস্কো থেকে সাত রাস্তা পর্যন্ত আসতে আধাঘণ্টা লেগেছে। পুরো এলাকায় পানি জমে রয়েছে। মানুষ চলাচল করতে পারছে না। রাস্তায় পানির কারণে বাসেও উঠতে পারছে না।

নয়াপল্টন এলাকার বাসিন্দারা জানান, সকালে বের হয়েই দেখা যায় কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে নটর ডেম কলেজ পর্যন্ত ফকিরাপুল পর্যন্ত সড়কে পানি ঢুকে তলিয়ে গেছে। রিকশা সিএনজি ও প্রাইভেট কার চলাচল করতে পারছে না। এই এলাকায় ফুটপাত ধরেও চলাচল কঠিন হয়ে পড়েছে।

ওদিকে, মিরপুর ১৪ নম্বর এলাকার বাসিন্দারা বলেন, ‘রাস্তায় পানি আর পানি। মিরপুর ১০ থেকে ১৪ নম্বর পর্যন্ত পুরো রাস্তায় পানি। বিশেষ করে বিআরটিএ ভবনের সামনে পানির পরিমাণ অনেক বেশি। এই এলাকায় সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয়।'

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পাশবর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

২০টি আধুনিক কোচ পাঠাতে প্রস্তুত ভারত

বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের উদ্যো...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা