সারাদেশ

ফেনসিডিলসহ ইউপি সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক:

যশোর: ফেনসিডিলসহ আটক হয়েছেন যশোরের শার্শা উপজেলার পুটখালী ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য আব্দুল মমিন (৪০)। রোববার (১৯ জুলাই) দুপুরে শিবনাথপুর বারোপোতা গ্রামের কদমতলা সড়কের তিন রাস্তার মোড় থেকে তাকে আটক করে র‌্যাব।

র‌্যাব-৬ এর পরিচালক লেফটেন্যান্ট সরোয়ার হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভারত থেকে ফেনসিডিল আনার সময় তাকে আটক করা হয়। জব্দকৃত ফেনসিডিলসহ তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, যশোর র‌্যাব ১০০ বোতল ফেনসিডিলসহ ইউপি সদস্য আব্দুল মমিনকে থানায় হস্তান্তর করেছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা