সারাদেশ

ফরিদপুরে ডিসি ও ইউএনওদের মধ্যে কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিনিধি:

ফরিদপুর: ফরিদপুরের জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। জেলা প্রশাসক অতুল সরকারের সঙ্গে জেলার নয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ২০২০-২০২১ অর্থবছরের এ চুক্তি স্বাক্ষর করেন।

রোববার (১৯ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের মিনি সম্মেলন কক্ষে এ স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা, আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান, বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ্র, মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা মনোয়ার, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু, সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান, সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার ও চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা চুক্তিতে স্বাক্ষর করেন।

কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাইফুল কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপক কুমার রায়, নেজারত ডেপুটি কালেক্টর আশিক আহমেদ, সহকারী কমিশনার তানিয়া আকতার প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা