সারাদেশ
১৩২ দিনে আক্রান্ত ৪৯০১

সংক্রমণ কম বরিশাল বিভাগে, আরও কমবে সচেতনতায়

সৈয়দ মেহেদী হাসান, বরিশাল থেকে:

বরিশাল বিভাগের ছয় জেলায় বাড়ছে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। আশার কথা হলো, তুলনামূলকভাবে এখনো বিভাগের জেলাগুলো দেশের অন্যান্য জেলা থেকে কম সংক্রমিত।

বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান মনে করেন, সময়মতো পদক্ষেপ নিতে পারায় সংক্রমিতের হারে দেশের প্রথম ১০ জেলার তালিকায় বরিশাল বিভাগের ছয় জেলার কোনোটিই নেই। এটি একটি সুখবর। সংক্রমণ আরও কমিয়ে নিয়ে আসা সম্ভব, যদি নাগরিকরা সচেতন হন, স্বাস্থ্যবিধি মেনে চলেন।

জেলা প্রশাসক বলেন, মানুষ মূলত করোনার সঙ্গে চলাচল করতে অভ্যস্ত হয়ে যাচ্ছেন। তাই সবকিছু বন্ধ করে রাখা হচ্ছে না। মানুষ বুঝতে পারছেন, করোনা থেকে বাঁচতে হলে তাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আর সে কারণেই স্বাস্থ্যবিধি মেনে সবকিছু চালু রাখার অনুমতি দেওয়া হয়েছে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেক কুমার দাস বলেন, প্রত্যেকটি মৃত্যুই অনাকাঙ্খিত ও দুঃখের। কিন্তু বরিশাল বিভাগে ভয়াবহ ধরনের সংক্রমণ বা মৃত্যু হয়েছে বলে মনে হয় না। করোনা আক্রান্ত-শনাক্তের ১৩২তম দিনে বিভাগের ছয় জেলা মিলে রোগীর সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ৯০১ জনে। মারা গেছেন সর্বমোট ৯৫ জন। সুস্থতার হারও সন্তোষজনক, যার সংখ্যা দুই হাজার ৩৮১ জন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দেওয়া তথ্য বলছে, গত ২৪ ঘন্টায় বিভাগের ছয় জেলায় করোনা আক্রান্ত একজন রোগীও মৃত্যুবরণ করেননি। তবে নতুন করে ১৩০ জনের করোনা পজেটিভ এসেছে এবং সুস্থ হয়েছেন ১৪৭ জন।

তবে তার আগের ২৪ ঘন্টা (১৮ জুলাই) পর্যন্ত সর্বমোট মারা যাওয়া ৯৫ জনের মধ্যে আছেন বরিশাল জেলায় ৩৬ জন, পটুয়াখালী জেলায় ২৫ জন, ঝালকাঠি জেলায় ১২ জন, পিরোজপুর জেলায় আটজন, বরগুনা জেলায় নয়জন ও ভোলা জেলায় পাঁচজন।

বিভাগে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছেন বরিশাল জেলায়, এখন পর্যন্ত দুই হাজার ১০৬ জন, যাদের এক হাজার ৫ জন সুস্থ হয়েছেন। এরপর পটুয়াখালী জেলায় আক্রান্ত ৮৫৮ জন, সুস্থ হয়েছেন ৩৭৮ জন। ভোলা জেলায় আক্রান্ত ৪৪৪ জন, সুস্থ হয়েছেন ৩০৮ জন। পিরোজপুর জেলায় আক্রান্ত ৫৫১ জন, সুস্থ হয়েছেন ২৩৫ জন। বরগুনা জেলায় আক্রান্ত ৪৯১ জন, সুস্থ হয়েছেন ২৫৯ জন। ঝালকাঠি জেলায় আক্রান্ত ৩৭৮ জন, সুস্থ হয়েছেন ১৯৬ জন।

বিভাগে সর্বপ্রথম পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় আক্রান্ত শনাক্ত হয় গত ৯ মার্চ। ১০ মার্চ থেকে সংক্রমণের তালিকা খোলে বিভাগীয় স্বাস্থ্য দফতর। সেইদিন থেকে আজ ১৩২দিনে বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ছয় জেলায় মোট ২৬ হাজার ২৩ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়। এর মধ্যে হোম কোয়ারেন্টিনে রাখা হয় ২১ হাজার ৬১৪ জনকে। ইতোমধ্যে ১৮ হাজার ৪৩৫ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয় চার হাজার ৪০৯ জনকে। তাদের মধ্যে দুই হাজার ৬০০ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

বিভাগের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে চিকিৎসাপ্রাপ্ত রোগীর সংখ্যা ১ হাজার ৭৫ জন। তাদের মধ্যে এক হাজার ২৯৬ জনকে ছাড়পত্রও দেওয়া হয়েছে। শুধুমাত্র শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের আইসোলেশন ও করোনা ওয়ার্ডে মোট ১৩৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫৪ জন কোভিড-১৯ পজিটিভ ছিলেন। বাকি ৮৫ জন উপসর্গ নিয়ে মারা গেছেন বলে জানিয়েছেন শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হােসেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

শিল্পী মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা 

শিল্পগুরুকে শেষ বিদায় ও শ্রদ্ধা জানাতে আজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো...

এবার স্পাইডারম্যানের নতুন টিজারে মেসি

ফুটবল মাঠের পর এবার সুপারহিরোর জগতে দেখা মিলল আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায...

নারীসহ যুবক আটকের ঘটনায় হয়রানি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  

মাদারীপুরে নারীসহ এক যুবক আটকের ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ...

এক প্রশ্নেই হবে সব বোর্ডের এইচএসসি পরীক্ষা 

আগামী বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

গাইবান্ধায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নাতির উপর্যুপরি ছুরিকাঘাতে দ...

গণভোটের রায় না মানায় রাজনীতিতে সংকট: জামায়াত আমির

গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন জাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা