ভোলায় মনোনয়নপত্র সংগ্রহ চলছে
সারাদেশ
জেলা পরিষদ নির্বাচন

ভোলায় মনোনয়নপত্র সংগ্রহ চলছে

ভোলা প্রতিনিধি : ২য় বারের মতো আসন্ন জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান সহ বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ করতে শুরু করেছে প্রার্থীরা।

আরও পড়ুন : বজ্রপাতে ৯ কৃষি শ্রমিক নিহত

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) পর্যন্ত জেলা পরিষদ চেয়ারম্যান পদে একজন সংরক্ষিত নারী সদস্য পদে ৬ জন ও সাধারন সদস্য পদে ৯ জন সহ ১৬ জন এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা।

এরা হলেন চেয়ারম্যান পদে জেলা পরিষদ এর বর্তমান প্রশাসক ও সাবেক চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আবদুল মমিন টুলু। ভোলা সংরক্ষিত-১ (ভোলা সদর ও দৌলতখান) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন যুব মহিলা লীগের আহবায়ক খাদিজা আক্তার স্বপ্না,্এ্যাডভোকেট জান্নাতুল ফেরদাউস জুবলি,মুসরিন আক্তার।ভোলা সংরক্ষিত-২ ( বোরহানউদ্দিন-লালমোহন- তজুমদ্দিন) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন উপজেলা যুব মহিলা লীগের সভাপতি কামরুন নাহার সুমি, সাবিনা ইয়াসমিন,সালমা জাহান।

সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাধারণ ওয়ার্ড-০১ হুমায়ুন কবীর, সাধারণ ওয়ার্ড-০৩ এম এন আব্দুল্লাহ,এহসানুল হক, সাধারণ সদস্য ওয়ার্ড-০৪ মো: হাছান,সাধারণ সদস্য ওয়ার্ড-০৫ মো: হোসেন, মো: জাকির হোসেন, মো: মনিরুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, সাধারণ সদস্য ওয়ার্ড-০৬ নরুল ইসলাম ভিপি।

জেলা নির্বাচন অফিসার সৈয়দ শফিকুল হক বলেন, জেলা পরিষদ নির্বাচনের তফসিল অনুযায়ী-মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। আর ভোটগ্রহন হবে ১৭ অক্টোবর। সকাল ৯ টা থেকে বেলা ২ টা পর্যন্ত।

আরও পড়ুন : দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

আর এখন পর্যন্ত জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান সহ বিভিন্ন পদে ১৬ জন এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। যেহেতু ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় আছে সেই ক্ষেত্রে আরো সংগ্রহ করতে পারে প্রার্থীরা। আর এই নির্বাচনে ভোলা জেলার অধীনে যতগুলো স্থানীয় সরকার প্রতিষ্ঠান রয়েছে বিশেষ করে উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান,মহিলা ভাইস চেয়ারম্যান,পৌর সভার মেয়র,কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাধারণ সদস্য সহ ৯৮২ জন ভোটার এর ভোটে ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান, ৭ জন সদস্য ও তিনজন সংরক্ষিত সদস্য নির্বাচিত করবেন।

এদিকে জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সরব হয়ে উঠেছে স্থানীয় সরকার বিভাগের তৃর্নমূলের ভোটাররা। তারা বলছেন বিগত সময় যারা তৃর্নমূলের উন্নয়নের জন্য ভূমিকা রেখেছেন সৎ, যোগ্য প্রার্থীদের তারা বেছে নিবেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা