সারাদেশ

ভুয়া মেজর গ্রেফতার

আব্দুর রাজ্জাক, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুর থানা পুলিশ মোয়াজ্জেম কবীর নামে এক ভুয়া মেজরকে গ্রেফতার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দীন।

আরও পড়ুন: পরিত্যক্ত বর্জ্যে উৎপাদিত পণ্য যাচ্ছে বিদেশে

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) কেশবপুর উপজেলার বগা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। সে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার শেখপাড়া গ্রামের শেখ আলী হোসেনের ছেলে। তবে সে ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারে বাসাভাড়া নিয়ে বসবাস করে আসছিল।

পুলিশ জানায়, সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার শেখপাড়া গ্রামের শেখ আলী হোসেনের ছেলে মোয়াজ্জেম কবীর (৩৭) নিজেকে সেনাবাহিনীর মেজর হিসেবে পরিচয় দিয়ে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা করে আসছে। এর মধ্যে তার সাথে কেশবপুর উপজেলার বুড়ুলি গ্রামের ওদুদ সরদারের পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে ওদুদের ছেলে বিল্লাল হোসেনকে (২২) বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দেয়ার কথা বলে তার কাছ থেকে টাকা গ্রহণ করে। পরবর্তীতে সে বিল্লাল হোসেনকে চাকরি দিতে ব্যর্থ হয়।

আরও পড়ুন: নকল কীটনাশক বিক্রেতার কারাদণ্ড

এর এক পর্যায়ে সে বিভিন্ন প্রকারের টালবাহানা করে আসছে। সম্প্রতি তার নিকট টাকা ফেরত চাইতে গেলে সে টাকা দিতে অস্বীকার করে এবং আত্মগোপনে চলে যায়। এরপর বিল্লালের পিতা বাদী হয়ে কেশবপুর থানায় একটি মামলা করেন। মঙ্গলবার সকালে কেশবপুর থানা পুলিশ উপজেলার সীমান্তবর্তী বগা মোড় এলাকা থেকে ভুয়া মেজর মোয়াজ্জেম কবীরকে গ্রেফতার করা হয়।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দীন বলেন, মেজর পরিচয় দানকারী মোয়াজ্জেম কবীরকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
তাকে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

ইসরায়েল পূর্ব জেরুজালেমে যুক্তরাজ্যের দূতাবাস বন্ধ করে দিলে পাল্টা পদক্ষেপ হি...

যেসব অভিযোগে শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিক ও শি...

নায়িকার গালে হঠাৎ হাত, ভাইরাল ভিডিওতে বিতর্ক

কন্নড় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রচিতা রামের জন্মদিনের অনুষ্ঠানে ঘটে যাওয়া...

শিশুরা প্রতিভা বিকাশের সুযোগ পেলে দেশের ভিত্তি মজবুত হবে

শিশুদের প্রতিভা ও গুণাবলি বিকাশের সুযোগ করে দিতে প...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা