পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা
সারাদেশ
পটুয়াখালী প্রেসক্লাব

পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ্’র বরিশাল বিভাগীয় অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিজনিত বদলিতে বিদায় সংবর্ধনা প্রদান করেছে পটুয়াখালী প্রেসক্লাব।

আরও পড়ুন : চলছে হরতাল, নেই সাড়া

বুধবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৮ টায় পটুয়াখালী প্রেসক্লাবের সদর রোডস্থ কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিক্রিয়া ব্যক্ত করেন পটুয়াখালী প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ জালাল আহমেদ, সাবেক সহ-সভাপতি এ্যাডভোকেট সোহরাব হোসেন, সাবেক সাধারন সম্পাদক মুফতি সালাউদ্দিন, সাবেক সভাপতি স্বপন ব্যানার্জী, সাবেক সভাপতি আলহাজ্ব গোলাম কিবরিয়া, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাস প্রমুখ।

আরও পড়ুন : ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২২

এ সময় পুলিশ প্রশাসন ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। বক্তারা পটুয়াখালীতে পুলিশ সুপার হিসেবে মোহাম্মদ শহীদুল্লাহ্ -এর দেড় বছরের কর্মদক্ষতা নিয়ে আলোচনার পাশাপাশি বরিশাল বিভাগীয় অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব পালন কালে পটুয়াখালী জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় আরও সুচারু পদক্ষেপ গ্রহনের আবেদন জানান।

আরও পড়ুন : বাংলাদেশের প্রশংসায় বিশ্ব ব্যাংক

আলোচনা শেষে সদ্য বিদায়ী পুলিশ সুপারকে ক্রেস্ট দিয়ে সম্মান জানান প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা