সারাদেশ

সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩

সান নিউজ ডেস্ক: গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আবুল কালাম আজাদ।

আরও পড়ুন: বিয়ের দাবিতে ভাতিজার বাড়িতে চাচির অনশন

বুধবার (২৪ আগস্ট) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মেরী গোপীনাথপুর ও সোনাকুড় এলাকায় মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে এ দুটি দুর্ঘটনা ঘটে।

মেরী গোপীনাথপুরে নিহত ফরহাদ শেখ গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবেদ আলী শেখের ছোট ভাই। এদিকে পিকআপে থাকা নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন: থাই প্রধানমন্ত্রী বরখাস্ত

আর সোনাকুড় এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় নিহত রুবিয়া বেগম (৫৫) গোপালগঞ্জ সদর উপজেলার সোনাকুড় এলাকার মৃত মোশাররফ হোসেনের স্ত্রী।

জানা গেছে, বিকেলে সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মেরী গোপীনাথপুর এলাকায় দ্রুতগামী একটি মাছবোঝাই পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় মোটরসাইকেলের আরোহী ফরহাদ শেখ (৩৮) ও পিকআপে থাকা এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় আহত হয় আরও দুজন। তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পিকআপটি জব্দ করেছে পুলিশ।

আরও পড়ুন: চলে গেলেন সাবেক ইসি মাহবুব তালুকদার

অন্যদিকে, সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের সোনাকুড় এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় রুবিয়া বেগম (৫৫) নামে এক নারী পথচারী নিহত হয়েছে। রুবিয়া গোপালগঞ্জ সদর উপজেলার সোনাকুড় এলাকার মৃত মোশাররফ হোসেনের স্ত্রী। তার মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন ঢাকা পোস্টকে বলেন, মেরী গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেলের এক আরোহী মারা যান। অপরজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: বিজয়নগরে টিভির শোরুমে আগুন

অন্যদিকে সোনাকুড় এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় রুবিয়া বেগম (৫৫) নামে এক নারী পথচারী নিহত হয়েছে। রুবিয়া গোপালগঞ্জ সদর উপজেলার সোনাকুড় এলাকার মৃত মোশাররফ হোসেনের স্ত্রী। তার মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

মুদ্রাস্ফীতির যাঁতাকলে পিষ্ট ইয়েমেনের সাধারণ মানুষ

দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ এবং আঞ্চলিক সামরিক জোটের লাগাতার বিমান হামলায় ই...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা