হবিগঞ্জে চা শ্রমিকদের মহাসড়ক অবরোধ
সারাদেশ

হবিগঞ্জে চা শ্রমিকদের মহাসড়ক অবরোধ

ফয়সল চৌধুরী, হবিগঞ্জ: দৈনিক মজুরী বৃদ্ধির দাবিতে টানা আন্দোলন করছেন চা শ্রমিকরা। শনিবারও হবিগঞ্জের ২৪টি চা বাগানে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন চা শ্রমিকরা।

আরও পড়ুন: পররাষ্ট্রমন্ত্রী আ’লীগের কেউ না

শ্রমিকরা জানিয়েছেন, ২৪টি চা বাগানের শ্রমিকরা দৈনিক মজুরী ১২০ টাকা থেকে ৩০০ টাকা করার দাবিতে টানা ১১ দিন ধরে কাজ বন্ধ রেখে আন্দোলনে নামেন। এর অংশ হিসেবে অব্যাহতভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।

এদিকে দৈনিক মজুরী বৃদ্ধির দাবিতে শনিবার দুপুর ১২টা থেকে হবিগঞ্জের মধুপুর, রশিদপুর, বৃন্দাবন, দ্বারাগাঁও, কামাইছড়াসহ বিভিন্ন বাগানের শ্রমিকরা জড়ো হয়ে বাহুবল উপজেলার বাগানবাড়ী নামকস্থানে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। বেলা দেড়টা পর্যন্ত তারা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রশাসনসহ বিভিন্ন স্থরের কর্মকর্তারা উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন। এ সময় শ্রমিকরা আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ঘোষণা দেন।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের নিহত ৩

চা শ্রমিক নেতারা বলেন, গত বুধবার ঢাকায় শ্রম অধিদফতরের মহাপরিচালকের কার্যালয়ে বৈঠকে মালিক পক্ষ শ্রমিকদের সঙ্গে তামাশা করেছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চা শ্রমিকদের ১২০ টাকা মজুরিতে জীবন জীবিকা চালানো এখন কঠিন হয়ে পড়েছে। এজন্য চা শ্রমিকরা ৩০০ টাকা মজুরি আদায়ের দাবিতে রাজপথে নামতে বাধ্য হয়েছে। তারা বলেন, আমাদের পিঠ দেয়ালে আটকে গেছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।

আরও পড়ুন: আগামী নির্বাচন বাঁচা-মরার নির্বাচন

বালুচর চা বাগানের পঞ্চায়েত সাধারণ সম্পাদক রাজারাম যাদব বলেন, আমরা চা শ্রমিকরা কি কষ্টে জীবনযাপন করছি তা কেউ দেখছেনা। আমরা একবেলা খেলে আরেক বেলা খেতে পারিনা। দ্রব্যমূল্য যেভাবে বাড়ছে তাতে আমাদের সংসার কিছুতেই চলছেনা। যদি কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে নেন তবে আমরা সাথে সাথে কর্মসূচি প্রত্যাহার করে কাজে ফিরে যাব। অন্যথায় দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা