সুবর্ণচরে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
সারাদেশ

সুবর্ণচরে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরের খেলতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : চকবাজার অগ্নিকাণ্ডে ৬ মরদেহ উদ্ধার

নিহত মো.রেজাউল হক (৬) পাংখার বাজার নূরানী তালিমুল কুরআন মাদ্রাসার সহকারি শিক্ষক আব্দুল হান্নানের ছেলে এবং একই মাদ্রাসার প্রথম জামাতের ছাত্র ছিল।

সোমবার (১৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেরার চর যুব ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মধ্য ব্যাগ্যা ১৪নম্বর জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের পারিবার সূত্রে জানা যায়, নিহত রেজাউল হক সকালে পাংখার বাজার নূরানী তালিমুল কুরআন মাদ্রাসায় যায়। দুপুরের দিকে সহপাঠীদের সাথে খেলাধূলার এক পর্যায়ে সবার অগোচরে মাদ্রাসার পুকুরে যায়।

আরও পড়ুন : রাশিয়ার তেল ভারত হয়ে যুক্তরাষ্ট্রে

এরপর তাকে দীর্ঘক্ষণ না দেখে আশেপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাঁকে উদ্ধার করা হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

চরজব্বার থানার ওসি দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরবর্তীতেঅিভিযোগের আলোকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই কালো অধ্যায়ের মুখোমুখি স্টিভ স্মিথরা

দীর্ঘ আট বছর আগের এক তিক্ত স্মৃতি সঙ্গী করে আজ ফের দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস...

দুই উৎসবে নির্বাচিত ভাবনার নতুন সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি না পেলেও আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যে...

২২ ক্যারেটের ভরি ছাড়াল দুই লাখ একত্রিশ হাজার টাকা

দেশের বাজারে মাত্র চার দিনের ব্যবধানে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে মূল্যবান ধাতু স্...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা