পার্বতীপুরে ক্ষতিপূরণের দাবিতে ক্ষতিগ্রস্তদের বিক্ষোভ
সারাদেশ
বড়পুকুরিয়া কয়লা খনি

পার্বতীপুরে ক্ষতিপূরণের দাবিতে ক্ষতিগ্রস্তদের বিক্ষোভ

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ক্ষতিপূরণের দাবি ও হয়রানির প্রতিবাদে ৪ দফা দাবিতে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লা খনি এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্থ গ্রামবাসীরা। দাবি পূরণ না হলে ২৮ আগষ্ট থেকে বৃহত্তর আন্দোলনের ঘোষনা দিয়েছেন গ্রামবাসীরা।

আরও পড়ুন : সংখ্যালঘু পরিবারের বাগানের শতাধিক গাছ কর্তন

বৃহস্পতিবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জীবন ও সম্পদ রক্ষা কমিটির উদ্যোগে বড়পুকুরিয়া বাজার সড়কে ক্ষতিগ্রস্থ গ্রামবাসীরা পরিবার-পরিজন নিয়ে মানববন্ধন করেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ মিছিলটি বড়পুকুরিয়া পুরাতন বাজার থেকে বের হয়ে পাতরাপাড়া গ্রাম প্রদক্ষিণ করে বড়পুকুরিয়া নতুন বাজারে এসে শেষ হয়।

মানববন্ধনে জীবন ও সম্পদ রক্ষা কমিটির সাবেক সভাপতি মো. ইব্রাহিম খলিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলার ৯ নং হামিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজওয়ান উল হক রেজা, জীবন ও সম্পদ রক্ষা কমিটির আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য আলহাজ্ব রুহুল আমিন মন্ডল, ইউপি সদস্য সাইদুর ইসলাম, আলহাজ্ব বেলাল উদ্দিন, লিয়াকত আলী মন্ডল, একরামুল হক, গোলাপ প্রমুখ।

এ সময় বক্তারা তাদের চারদফা দাবি উপস্থাপন করে বলেন, গত ৩/৪ বছরপূর্বে ক্ষতিপূরণের কার্যক্রম শুরু হলেও কেন বাঁশপুকুর ও বৈদ্যনাথপুর গ্রামবাসীদের ক্ষতিপূরণ দেয়া হয়নি। বাঁশপুকুর ও বৈদ্যনাথপুর গ্রামের ক্ষতিপূরণ না দেয়া পর্যন্ত কয়লা উত্তোলন বন্ধ রাখতে হবে, ক্ষতিগ্রস্ত এলাকার ফাটল ধরা ঘর-বাড়ী ভেঙে কোন প্রাণহানী হলে এর দায়ভার খনি কর্তৃপক্ষকে নিতে হবে, ক্ষতিপূরণের নামে একাবাসীদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়রানি, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন বন্ধ করতে হবে।

আরও পড়ুন : স্বামী-সন্তান জখম, গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা

বক্তারা আরও বলেন, আগামী ২৭ আগষ্ট এর মধ্যে তাদের দাবি সমূহ পূরণ না হলে ২৮ আগষ্ট থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন। প্রয়োজনে লংমার্চ, আমরন অনশন কর্মসূচী দেয়া হবে।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ক্ষতিগ্রস্ত বাঁশপুকুর ও বৈদ্যনাথপুর গ্রামের প্রায় ১হাজার নারী-পুরুষ অংশ নেন। এ সময় সংবাদ কর্মীরাও উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে কর্মসূচিতে

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা