সারাদেশ
শ্রমিকদের হুশিয়ারি

বন্ধ করে দেয়া হবে চা বাগান 

ফয়সল চৌধুরী, হবিগঞ্জ: চা শ্রমিকদের দৈনিক মজুরি তিনশত টাকার দাবি না মানলে দেশের সকল বাগান বন্ধ করে দেয়া হবে। ১২০ টাকা দৈনিক মজুরি দিয়ে আজকের দিনে পরিবার নিয়ে চলা অসম্ভব। শ্রমিক যদি না বাঁচে, তাহলে বাগান বাঁচবে না।

আরও পড়ুন: কঠোর নিরাপত্তায় তাজিয়া মিছিল

ন্যায্য মজুরির দাবিতে দেশের সকল চা বাগানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছেন চা শ্রমিকরা। এরই অংশ হিসেবে মঙ্গলবার (৯ আগস্ট) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চাঁনপুর চা বাগানে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এ হুশিয়ারি দেন। সমাবেশে শত-শত নারী-পুরুষ চা শ্রমিক বিক্ষোভে অংশ নেন।

বক্তারা বলেন, তিনদিন ২ ঘন্টা কর্মবিরতি পালন করেছি। তবুও মজুরি বাড়েনি। এখন রাজপথে দুর্বার আন্দোলন হবে।

আরও পড়ুন: ট্রাম্পের বাড়িতে এফবিআইয়ের তল্লাশি

চাঁনপুর চা বাগান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাধন সাঁওতালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল, বাংলাদেশ চা কন্যা নারী সংগঠনের সভাপতি খায়রুন আক্তার, ইউপি চেয়ারম্যান রোমন ফরাজী।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা