সুগন্ধা নদী থেকে গলিত লাশ উদ্ধার
সারাদেশ

সুগন্ধা নদী থেকে গলিত লাশ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির ষ্টিমারঘাট এলাকার সুগন্ধা নদী থেকে অজ্ঞাত এক ব্যাক্তির গলিত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত ১১ টায় লাশটি উদ্ধার করেছে সদর থানা পুলিশ। তথ্য নিশ্চিত করেছে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গৌতম।

আরও পড়ুন : জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান

এর আগে রাত ১০ টায় সুগন্ধা নদীর ষ্টিমার ঘাটের পাশে লিসান ও মানিক নামের দু'জন জেলে প্রথম লাশটি দেখতে পায়। মানিক বলেন, 'রকেট ঘাটের পাশে মাছ ধরার (ঝাউ) ফাঁদের কাছে বিদ্ঘুটে গন্ধ পাই। তারপর টর্স লাইট জ্বালিয়ে একটি গলিত লাশ দেখতে পাই।

স্থানীয় প্রত্যাক্ষদর্শী মো. নুরুজ্জামান বলেন, 'লাশ পাওয়া গেছে এই খবর আমরা থানা পুলিশকে জানাই। পুলিশ এসে লাশ নদী থেকে তুলে থানায় নিয়ে গেছে।

সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক বলেন, 'স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে অজ্ঞাত পরিচয়ের এক গলিত লাশ উদ্ধার করেছি। ময়না তদন্তের জন্য আগামীকাল সকালে সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। আর পরিচয় খুজে বের করার জন্য চেষ্টা চলছে। তবে লাশটি ১৫ দিনের অধীক সময় পানিতে ছিলো বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। আর পরনে একটি লুঙ্গি আছে বলে ধারনা করা হচ্ছে এটি কোনো পুরুষের লাশ'।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা