সারাদেশ

পূর্ব শত্রুতার জেরে হামলা উভয় পক্ষে আহত ৫

মো: মনির হোসেন, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়নের নওপাড়া পশ্চিমপাড়া তালুকদার বাড়িতে পূর্ব শত্রুতার জেরে বাড়িতে হামলা করছে প্রতিপক্ষ এতে উভয় পক্ষে ৫ জন আহত হয়েছে।

গত শুক্রবার বিকেলে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুপক্ষের ৫ জন আহত হয়। এ ব্যাপারে গোলাম মোস্তফা বাদী হয়ে ত্রিশাল থানায় একটি মামলা দায়ের করেছেন।

জানা যায়, উপজেলার নওপাড়া পশ্চিমপাড়া গ্রামের জনৈক গোলাম মোস্তফা ও সামাদের পরিবারের সদস্যদের বসত ঘরে হামলা করে বিবাদী সুলতো তালুকদার, মোতালেব কামরুল গংরা।

এক পর্যায়ে বিবাদীরা ঘরে প্রবেশ করে তাদের আসবাবপত্র ভাঙচুর এবং লুট করে নিয়ে যায়। তাদেরকে বাধা দিলে দেশীয় অস্ত্র দিয়ে বেদম মারপিট করেন। এতে গোলাম মোস্তফার পরিবারের নারী পুরুষ সহ পাঁচ ব্যক্তি মারাত্মক আহত হয়। এদের মধ্যে গোলাম মোস্তফা ও আব্দুস সামাদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে বিবাদীপক্ষের ৩ জন ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন । তারা হলেন-সিদ্দিক, নজরুল, আল আমিন।

ত্রিশাল থানার এস আই মনজুরুল হক জানান, গোলাম মোস্তফা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা