সারাদেশ
শিক্ষকরা কেউ ধারণ করেনি কালোব্যাজ

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি নেই অধ্যক্ষের কক্ষে

আমিরুল হক, নীলফামারী: অধ্যক্ষের কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙানোর নির্দেশনা থাকলেও মানা হয়নি নীলফামারীর সৈয়দপুর উপজেলার একটি শিক্ষা প্রতষ্ঠানে। সরকারি ৪তলা ভবন পেয়ে সেখানে আরামদায়ক ও জাঁকজমকপূর্ণ অফিস করে যথারীতি বসলেও প্রশাসনিক ওই নির্দেশনা পালনে বন্দুমাত্র মাথাব্যথা নেই কর্তৃপক্ষের।

এমনকি শোকের মাস আগস্টে সরকারি-বেসরকারি কর্মকর্তা, কর্মচারীদের অফিস সময়ে কালোব্যাজ ধারণ করার ক্ষেত্রেও একইরকম অবমাননার ঘটনা ঘটেছে উপজেলার সাতপাই উচ্চ বিদ্যালয় ও কলেজে। সোমবার (৮ আগস্ট) দুপুরে সরেজমিনে গেলে এমন চিত্রই দেখা যায়।

এ সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. লতিফুর রহমান জানান, মাত্র ১০ দিন হলো নতুন বিল্ডিংয়ে অফিস স্থানান্তর করা হয়েছে। তাই এখনও ছবি টাঙানো হয়নি। অফিসের সব জিনিসই এখানে আনলেও শুধু ছবি দুটি না আনার কারণ কি? প্রশ্ন করলে তিনি ভুল হয়েছে এখনই আনছি বলে দ্রুত ছুটে যান স্টোররুমে। সেখান থেকে ছবি দুটো এনে কোনরকমে আলমিরারা উপর হেলানো অবস্থায় রাখেন। এই ছবি দুটি অনেক পুরাতন
এবং প্রজ্ঞাপন অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ছবি স্থাপনের নির্দেশ রয়েছে সেটা নয়। এবিষয়ে জিজ্ঞাসা করলে প্রজ্ঞাপনের কথা জানেন না বলে জবাব দেন।

অন্যদিকে ওই শিক্ষা প্রতিষ্ঠানের কেউই চলমান শোকের মাস আগস্ট উপলক্ষে সরকারী নির্দেশনা মতে কেউ কালোব্যাজও ধারণ করেননি। এনিয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফর রহমান বলেন, তা তো ঠিক। ব্যাজ তো লাগাতে হবে। লাগাবো অবশ্যই। কারণ আমরা আওয়ামীলীগ পরিবার। আমার ভাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এই প্রতিষ্ঠানের এ্যাডহক কমিটিরও সভাপতি তিনি। আমাদের তো লাগাতেই হবে।

এখনও কেন লাগাননি প্রশ্ন করলে বলেন, এ ব্যাপারে আলোচনা করেছি। দুই একদিনের মধ্যে ভালো মানের কালোব্যাজ কিনে আনা হবে। তারপর নিয়মিত ব্যাজ পড়বো। তবে এখনও সময় আছে। তাই সমস্যা নাই। তাছাড়া এটা তেমন ধরার বিষয় নয় বলেও মন্তব্য করেন তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা