সারাদেশ

শতাধিক গাছ কেটে ফেলল প্রতিপক্ষ

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে শতাধিক সুপারি চারা গাছ ও বিভিন্ন প্রজাতির ফলজ এবং ওষুধী গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার দুর্গাপুর ইউনিয়নে মন্ডলপাড়া এলাকায়।

আরও পড়ুন: বিভিন্ন রুটে ভাড়ার তালিকা প্রকাশ

গত রোববার (৭ আগষ্ট) সরেজমিনে গিয়ে এমন অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, মিন্টু মিয়া দীর্ঘদিন থেকে তার নিজস্ব জমিতে দীর্ঘদিন থেকে সুপারীসহ বিভিন্ন প্রজাতির ফলজ, ওষুধি গাছ লাগিয়ে আসছেন। এরই মধ্যে অত্র এলাকার মৃত কাছুয়া শেখের পাঁচ পুত্র আবুল হোসেন (৪৫), সাদেক আলী (৪০) বাবু মিয়া (৫০), সেকেন্দার আলী (৫৫) ও ছামছুল হক (৪২) নামীয়সহ ও অজ্ঞাতনামা ৭-৮ জন দেশীয় অস্ত্রসহ মিন্টু মিয়ার জমিতে প্রবেশ করে সুপারি গাছের চারা, আম গাছের চারা, কদম গাছসহ বিভিন্ন প্রজাতির ফলজ ও ওষুধী গাছের চারা কেটে ফেলে।

আরও পড়ুন: পুরো সপ্তাহ খোলা থাকবে শিল্পকারখানা

এছাড়াও চলতি মৌসুমে জমিতে লাগানো আমন ধানের চারা ও সবজি বাগানে বিভিন্ন জাতের সবজি গাছের মাচা নষ্ট করেছে আবুল হোসেন গংরা। এ সময় মিন্টু মিয়া, তার স্ত্রী ও ভাতিজা সৈয়দ আলী তাদের অন্যায় কাজে বাধা প্রদান করলে এলোপাতারি মারপিটে তাদের শরীরে বিভিন্ন স্থানে জখম হয়।

অভিযোগে আরও উল্লেখ করেন, মারপিটের এক পর্যায়ে মিন্টু মিয়া মাটিতে পড়ে গেলে ১নং আসামি আবুল হোসেন বুকের উপর বসে হত্যার উদ্দেশ্য গলা চেপে ধরলে নিঃশ্বাস বন্ধ হয়ে নাক-মুখ দিয়ে ফেনা বের হয়।

আরও পড়ুন: বিশ্ববাজারে আরও কমল তেলের দাম

অন্যদিকে তার স্ত্রীর মাথার চুল, পরনের কাপড় টেনে হেঁচড়ে শ্লীলতাহানি ঘটিয়ে গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। বর্তমানে তারা বাড়িতে চিকিৎসাধীন ও আতংকিত অবস্থায় আছেন। এ ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী মিন্টু মিয়া উলিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি গ্রেপ্তার

রাজধানীর মিরপুর-১ নম্বরে মধ্যরাতে রাড্ডা এমসিএইচ-এ...

বয়ফ্রেন্ড দিবস আজ, প্রিয়জনকে দিন ছোট্ট চমক

প্রিয় মানুষকে ভালোবাসা ও গুরুত্ব জানানোর জন্য বিশ্বজুড়ে নানা বিশেষ দিবস পালিত...

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে আরও ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। পঞ্চম...

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের রিফুয়েলিং এবং...

দেশের চার বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের চার বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা