সারাদেশ

ত্রিশালে কীটনাশক প্রয়োগে তিন লক্ষ মাছের পোনা নিধন 

মো: মনির হোসেন, ত্রিশাল (ময়মনসিংহ): ময়মনসিংহের ত্রিশালে মাছের ফিশারিতে দুর্বৃত্তরা কীটনাশক ট্যাবলেট প্রয়োগে তিন লক্ষ পাংকাস মাছের পোনা নিধন করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় অর্ধ কোটি টাকা।

জানা গেছে, উপজেলার বৈলর ইউনিয়নের ভরাডোবা বোকা বিল এলাকা সংলগ্ন ফিরোজ নুনের ফিশারিতে শনিবার মধ্য রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা কোন এক সময় বিষাক্ত ট্যাবলেট প্রয়োগ করে। এতে ফিশারিতে থাকা মাছগুলো মরে ভেসে ওঠে।

ফিশারি মালিক ফিরোজ নুন জানান, এই ফিসারিতে তিন লক্ষ মাছের পোনা দিয়ে ছিলাম আমার অনেক ক্ষতি হয়েছে। এই ক্ষতি পোষানোর নয়।

ফিশারির কেয়ারটেকার আব্দুল মোতালেব জানান, আমি সকালে ফিশারিতে গিয়ে দেখি সব মাছ মরে পানির উপর ভেসে আছে। শনিবার বিকেলে আমি মাছের খাবার দেই ওই সময় সব মাছ ভালো ছিল।

ফিশারী মালিকের ছোট ভাই মোহাম্মদ ফয়সাল সরকার জানান, আমাদের এই ফিসারিতে কালচার দেওয়ার পূর্বে পাংকাস মাছের পোনা রাখা হয়েছিল। এক সপ্তাহ পরই অন্য ফিশারিতে মাছ গুলো স্থানান্তরের কথা ছিল। কিন্তু আজ হঠাৎ করে মাছ গুলো মরে পানির উপর ভেসে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। তিনি আরও বলেন, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে মৎস্য বিভাগে উক্ত পুকুরের মাছও পানি পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হলে তাদের ধারণা হয় বিষাক্ত কীটনাশক প্রয়োগ করে মাছ মেরে ফেলা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা