সারাদেশ

বিয়ের দাবিতে চাচার বাড়িতে ভাতিজির অনশন

সান নিউজ ডেস্ক: ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় বিয়ের দাবিতে চাচা হাসানের (২৪) বাড়িতে অনশনে বসেছেন কিশোরী ভাতিজি। এ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে।

আরও পড়ুন: বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

রোববার (৭ আগস্ট) ভোর রাত থেকে তরুণী রুহিয়া থানার কাশলগাঁও ডাঙ্গিপাড়া গ্রামের হাসানের বাড়িতে গিয়ে অবস্থান নেন ওই কিশোরী। এরপর থেকেই তিনি সেখানে অনশন করছেন।

অনশনরত ওই তরুণী স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। হাসান ওই তরুণীর চাচা হলেও তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন: আচার খাওয়ার প্রলোভনে শিশুকে ধর্ষণ

অনশনকারী তরুণী বলেন, তিন বছর ধরে হাসানের সঙ্গে তার সম্পর্ক। বারবার হাসানকে বিয়ে করার কথা বললেও তিনি তাকে বিয়ে করতে রাজি হচ্ছেন না। তাই বিয়ের দাবিতে রোববার (৬ আগস্ট) ভোর রাত থেকে এখানে অবস্থান করছি।

তিনি আরও বলেন, ‘হাসান আমাকে বিয়ে না করলে আত্মহত‌্যা করব।’

আরও পড়ুন: অস্ত্রসহ এক যুবক গ্রেফতার

অনশনকারী তরুণীর বাবা বলেন, আমার মেয়ে কিশোরী। এখনো তার বিয়ের বয়স হয়নি। অন্যদিকে হাসান আমার চাচাতো ভাই। আমি আমার মেয়েকে বুঝিয়ে সেখান থেকে আনতে চেয়েছিলাম। কিন্তু সে আমার সঙ্গে আসেনি। আমার মেয়ে বলে আমি ও আমার স্ত্রী নাকি ওর বাবা মা নই। আমি একা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছি না। সবাই মিলে আলোচনা করে এ বিষয়ে সিন্ধান্ত নেব।

বিষয়টি জানতে মুঠোফোনে হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।

আরও পড়ুন: জ্বালানি মূল্য সমন্বয় করা হবে

অন্যদিকে, রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সেন বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। ঘটনাস্থলে গিয়ে এ বিষয়ে বিস্তারিত জানতে পারবো।’

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

সিগারেট না খেয়েও রেহাই নেই!

বাস স্টপে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছেন, কিংবা কোনো ক্যাফেতে বসে চায়ে চুমু...

বদলে গেল ক্রিকেটের নিয়ম

আধুনিক ক্রিকেটের গতি বাড়াতে এবং মাঠের নানা জটিলতা কাটাতে নতুন কিছু নিয়ম নিয়ে...

সাংগঠনিক পদক্ষেপ নয়, কঠোর আইনগত শাস্তি চান জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, রাড্ডা ক্লিন...

স্মরণে অমর সুরসাধক কর্তা

সংগীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম শচীন দেব বর্মণ, যাঁকে সবাই পরম শ্রদ্ধা...

শি জিনপিংকে তারেক রহমানের শুভেচ্ছা

চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা