সারাদেশ

গৌরীপুরে ৪ মাদকসেবীকে কারাদণ্ড

হলি সিয়াম শ্রাবণ, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহে গৌরীপুরে বিভিন্ন এলাকায় শনিবার (৬ আগস্ট) মোবাইল কোর্ট পরিচালনা করে গাজা সেবন, সংরক্ষণ এবং বিক্রয়ের অপরাধে স্থানীয় চার মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদন্ড দেয়া হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দন্ড প্রাপ্তরা হল- পৌর এলাকার মৃত কানাই চৌহানের পুত্র দিলীপ চৌহান (৩৮) কে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫শ টাকা অর্থদণ্ড, অচিন্তপুর ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মৃত আকবর আলীর পুত্র মোঃ তাজ উদ্দিন (৪৮)কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১৫শ টাকা অর্থদণ্ড, একই ইউনিয়নের মোবারকপুর গ্রামের জহুর আলীর পুত্র উজ্জ্বল মিয়াকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ টাকা অর্থদন্ড, একই ইউনিয়নের শাহগঞ্জ বাজারের আব্দুল হেকিমের পুত্র মোঃ ফেরদৌস (৩৫) কে নয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদন্ড অনাদায়ে সকলকে ভিন্ন ভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

এ অভিযানের সার্বিক সহায়তায় ছিলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ জেলা অফিসের খ সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সূর ও তার চৌকশ টীম ।

হাসান মারুফ জানান, মাদক দ্রব্যের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

বাবুগঞ্জে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদে তা...

দূর্গা পূজা উপলক্ষে ঝালকাঠি জেলা পুলিশের মতবিনিময় সভা

সনাতন ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শ...

সৌদির সুরক্ষায় পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনী একমত

সৌদি আরবের ওপর ক্রমাগত নিরাপত্তা হুমকির মুখে দেশটিতে যৌথ সামরিক বাহিনী ও সমরা...

পুলিশের ব্যারিকেডে উঠে রাহুল গান্ধীর হুশিয়ারি

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি...

প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা আপাতত নেই

এমপিওভুক্ত হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা