সারাদেশ

ইট পাথরের সেতুতে ৭ বছর যাবত বাঁশের রেলিং!

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: প্রায় ৭ বছর যাবত বাঁশের রেলিং দিয়েই সেতুতে যাতায়াত করছে স্থানীয়রা। এতে যেকোন মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার শিমুলিয়া গ্রামের মোল্লা বাড়ির সামনে খালের উপর প্রায় ২০ বছর আগে নির্মাণ করা হয় একটি সেতু।

টঙ্গীবাড়ি উপজেলার মারিয়ালয় গ্রাম হতে ধামারণ গ্রামের রহিমগঞ্জ বাজার সংযোগ সড়কের উপর নির্মিত এই সেতুটি দিয়ে পাশের আলদি, শিমুলিয়া, চাপ, লাখারং, কাঁঠাদিয়া, ধীপুর, বাড়েইপাড়া গ্রামসহ তার আশেপাশের হাজার হাজার লোক যাতায়াত করে থাকে।

তাছাড়া, এই সেতুর পূর্ব পান্তে রয়েছে দক্ষিণ শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওই বিদ্যালয়ে শিক্ষার্থীরা নিয়মিত এ সেতুর উপর দিয়ে যাতায়াত করে থাকে।

স্থানীয়রা বলেন, প্রায় ২০ বছর আগে খালের উপর নির্মাণ করা হয় সেতুটি। ৭ বছর হয় এই সেতুর উত্তর পাশের রেলিং সম্পূর্ণ ভেঙে আছে। দক্ষিণ পাশের রেলিংটিও স্থানে স্থানে ভেঙে পড়ছে। গুরুত্বপূর্ণ সড়কের উপর নির্মিত সেতুটি দিয়ে প্রতিদিন অনেক যানবাহন যাতায়াত করে ‌। তাছাড়া সেতুর উপর দিয়ে স্কুলের শিক্ষার্থীরা নিয়মিত যাতায়াতা করায় তাদের নিরাপত্তার কথা ভেবে প্রতিবছরই সেতুর রেলিংয়ে বাঁশ বেধে দেওয়া হয়। তারপরেও যেকোন মুহুর্তে ঘটতে পারে দূর্ঘটনা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, খালের উপর নির্মিত সেতুটির উত্তর পাশের লম্বা রেলিং সম্পূর্ণ ভেঙ্গে গেছে। কিন্তু খাড়াভাবে কিছু রড দাঁড়িয়ে রয়েছে। ওই রডের মধ্যে বাঁশ বেধে রেলিং হিসাবে ব্যবহার করছে স্থাণীয়রা। দক্ষিণ পাশের রেলিং স্থানে স্থানে খসে পড়ে রড বের হয়ে আছে।

স্থাণীয় রিপন মল্লিক বলেন, ২০ বছর হবে সেতুটা নির্মাণ করা হয়েছে। এরপর আর সংস্কার করেনি। প্রায় ৭ বছর হবে রেলিং ভেঙে রয়েছে। কিন্তু সেতুটি ঠিক করা হচ্ছে না।

খোকন হালদার বলেন, সেতুটির পূর্ব পাশে সরকারি প্রাথমিক বিদ্যালয় । প্রতিদিন এই এলাকার শিশুরা এই সেতু দিয়ে স্কুলে যাওয়া আশা করে। শিশুরা যাতে সেতু হতে পানিতে পড়ে না যায়, তার জন্য গ্রামবাসী বাঁশ দিয়ে সেতুতে রেলিং বানায়। তারপরেও ঘটতে পারে যে কোন দুর্ঘটনা।

নাজমুল ফকির বলেন, সেতু হওয়ার পরে আর কেউ খোঁজ নিয়ে দেখেনি ঠিক আছে কিনা। এ সেতু দিয়ে কয়েক গ্রামের মানুষ যাতায়ত করে। বিশেষ করে কাঁঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন পরিষদ ও পাশের রহিমগঞ্জ বাজারে আসা-যাওয়ার গুরুত্বপূর্ণ সড়ক এটি। এছাড়া স্কুলের শিশুরাও এ সেতু দিয়ে যাতায়াত করে। অতি তাড়াতাড়ি ঠিক হওয়া দরকার সেতুটির।

টঙ্গীবাড়ি উপজেলা প্রকৌশলী শাহ্ মোয়াজ্জেম হোসেন বলেন, বাঁশের রেলিং দেয়া সেতুটির বিষয় খোঁজ খবর নেয়া হবে। আমরা ২২/২৩ অর্থবছরের জন্য উপজেলার ১৪/১৫টি সেতু সংস্কারের জন্য খসড়া করেছি। এতে কাঁঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নের সংযোগ সড়কের দুইটি সেতু সংস্কারের জন্য রাখা হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা