সারাদেশ

আওরঙ্গজেবের ৯ম মৃত্যুবার্ষিকী আজ

আল আমিন শাওন, শরীয়তপুর: শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের ২ বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত কে.এম হেমায়েত উল্যাহ আওরঙ্গজেবের ৯ম মৃত্যুবার্ষিকী বুধবার (৩ আগস্ট)।

আরও পড়ুন: গৃহবধূকে অর্ধনগ্ন করে ভিডিও ধারণ!

এ উপলক্ষ্যে তার স্ত্রী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট তাহমিনা আওরঙ্গ তাদের সব আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খীসহ দেশ-বিদেশের সকলের কাছে মরহুমের রুহের মাগফেরাতের জন্য দোয়া কামনা করেছেন। সাবেক এমপি আওরঙ্গজেবের ছেলে আয়মান অর্জন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, সাবেক এমপি কে.এম হেমায়েত উল্যাহ আওরঙ্গজেব ২০১৩ সালের ৩ আগস্ট ঢাকা থেকে দলীয় একটি ইফতার মাহফিলে যোগদানের উদ্দেশ্যে তার নির্বাচনী এলাকা শরীয়তপুরের ডামুড্যা আসার পথে মুন্সীগঞ্জের মেদেনী মন্ডল এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মীসহ তিনি মারা যান।

আরও পড়ুন: সাংবাদিককে দেখে নেয়ার হুমকি

উল্লেখ্য, কে.এম হেমায়েত উল্যাহ আওরঙ্গজেব ১৯৫৫ সালে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার দক্ষিণ ডামুড্যা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯১ সালে আওয়ামী লীগের মনোনয়নে শরীয়তপুর-(পালং-জাজিরা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনে শরীয়তপুর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি বিএনপিতে যোগদান করেন। পরে তিনি বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট-ভেদরগঞ্জ) আসনে নির্বাচনও করেছেন।

এছাড়াও তিনি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ছিলেন। আর বর্তমানে তার স্ত্রী অ্যাডভোকেট তাহমিনা আওরঙ্গ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা