মাদারীপুরে পাট চাষিরা বিপাকে
সারাদেশ
ভরা বর্ষায়ও পানি নেই

মাদারীপুরে পাট চাষিরা বিপাকে

মাদারীপুর প্রতিনিধি : 'বড় বিপদে আছি বাপু, দেড়কানি জমিনে পাট বুনছি, চকে পানি নাই, পাট জাগ দিতে পারতাছি না। সব পাট হুগনায় পইড়া গেছে।' এভাবেই কথা বলছিলেন মাদারীপুর সদর উপজেলার খোঁয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামের পাট চাষী আবু বকর কাজী।

আরও পড়ুন : গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

অন্যান্য কৃষকের মত নিজে ২৪০ শতাংশ জমিতে পাট চাষ করেছেন। ফলনও বেশ ভালো হয়েছিল। কিন্তু ভরা মৌসুমেও বর্ষার পানি চলে যাওয়ায় পর্যাপ্ত পানির অভাবে মাঠে থাকা পাটগুলো পচাতে পারছেন না। এমনকি শুকনো জমিতে পাট কাটার পরে পানির অভাবে সেগুলো মাথায় করে নিয়ে আসতে হচ্ছে। ‌

কেউ কেউ আবার শুকনো জমিতে পাট কেটে সেগুলো পাতা ছড়ানোর জন্য দাঁড় করিয়ে রেখেছেন। সময় মতো পাটগুলো পচাতে না পারলে সোনালী আঁশ সোনালী রং ধারণ করবে না বলে চাষীদের আশঙ্কা।

মাঠ ঘাটে পানি না থাকায় পাট পঁচানো নিয়ে আশঙ্কায় রয়েছেন সদর উপজেলার ছিলারচর, কালিকাপুর, পাঁচখোলা এবং খোঁয়াজপুর ইউনিয়নের পাট চাষীরা। চাষীদের শঙ্কা সময় মত পাট কেটে পচাতে না পারলে পাটের রং সুন্দর হবে না, ন্যায্য মূল্যও পাবে না তারা। সারা বছরের পরিশ্রমই বিফলে যাবে তাদের।

আরও পড়ুন : ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান

সরেজমিন ঘুরে দেখা যায়, মাদারীপুর সদর উপজেলার খোঁয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামের মাঠে-ঘাটে, খালে-বিলে তেমন পানি নেই। কোথাও পুরোপুরি শুকনো অবস্থায় চাষীদের পাট কাটতে হচ্ছে।

মাথায় করে সে পাট পচানোর জন্য নিয়ে আসা হচ্ছে পারিবারিক পুকুরে, যেখানে গ্রামের মানুষেরা গোসল করে থাকে। এর ফলে দূষিত হচ্ছে পুকুরের পানি। পুকুরের আবদ্ধ ওই দূষিত পানি দিয়ে গোসল এবং রান্না করার ফলে নানা পানি বাহিত রোগের ও আশঙ্কা রয়েছে।

পাট চাষী মোঃ চান্দু সরদার বলেন, 'এই বছর অনেকগুলো পাট বুনছিলাম। কিন্তু পানির অভাবে এখন হেই পাট জাগ দিতে পারতাছি না। কষ্ট কইরা চকের থেকে মাথায় কইরা বাইত্যে পাট আনতেছি।

আরও পড়ুন : সারাদেশে বজ্রপাতে ৬ কৃষকসহ নিহত ৮

আরেক পাট চাষী মোঃ শাহাবুদ্দিন বেপারী বলেন, এই বছর পাট নিয়ে বড় বিপদে আছি। আমার অল্প কিছু পাট, হেইডাও জাগ দিতে পারতেছি না, ৮/১০দিন ধইরা পুকুরে ফালাই রাখছি।

মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক জনাব মোয়াজ্জেম হোসেন বলেন, "সাধারণত মাদারীপুর জেলায় বর্ষা মৌসুমে পানির সংকট হয় না। বৃষ্টি না হওয়ার কারণে এ বছর আমাদের চাষী ভাইদের পাট নিয়ে কষ্ট করতে হচ্ছে।"

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা