সৈয়দপুরে খাদ্য গুদাম শ্রমিকদের কর্মবিরতি
সারাদেশ
লোড-আনলোড অচলাবস্থা

সৈয়দপুরে খাদ্য গুদাম শ্রমিকদের কর্মবিরতি

আমিরুল হক, নীলফামারী : নীলফামারীর সৈয়দপুরে সরকারি খাদ্য গুদামে (এলএসডি) মালামাল লোড-আনলোড কাজে নিয়োজিত শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করছে।

আরও পড়ুন : টস হেরে ২০৬ রানের টার্গেট পেল বাংলাদেশ

শনিবার (৩০ জুলাই) দুপুরে গুদাম এলকায় তাঁরা বিক্ষোভ প্রদর্শন করে।

শ্রমিকদের এ কর্মসূচির ফলে সরকারি চাল লোড-আনলোডে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। সমস্যা সমাধানে কর্মকর্তারা কোন ব্যবস্থা না নিয়ে উল্টো সব ধরনের কার্যক্রম স্থগিত করে দেয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে। এতে কয়েকটি ট্রাক মালসহ ৩ দিন ধরে এলএসডি চত্বরে আটকে থাকায় চালকসহ ঠিকাদাররাও দুর্ভোগে পড়েছেন। আর শ্রমিক-মিলারদের ব্যক্তিগত ও বেসরকারি মাল আনলোড করতে না পেরে উপার্জনহীন হয়ে তাঁরও বিপাকে।

সরেজমিনে খাদ্য গুদামে গেলে দেখা যায়, মূল ফটকে আড়াআড়িভাবে রাখা হয়েছে ৪ টি চালভর্তি ট্রাক। ফলে আর কোন পরিবহন খাদ্য গুদামে ঢুকতে বা বের হতে পারছেনা। লেবাররা জানায় ট্রাক চালকরা ঠিকাদার নুরুল ইসলামের নির্দেশে এই কাজ করেছে।

আরও পড়ুন : মনীষা পাকিস্তানের প্রথম হিন্দু নারী ডিএসপি

চালকরা বলেন, আমরা বাধ্য হয়ে এমন করেছি। গত বৃহস্পতিবার নীলফামারী সরকারি খাদ্য গুদাম থেকে চাল এনেছি। আজ শনিবারও মাল খালাস হয়নি। লেবাররা মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করছে। তাঁরা সরকারি মাল লোড আনলোড না করে মিলারদের কাজ করছে।

খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা খাদ্য কর্মকর্তা, জেলা খাদ্য কর্মকর্তা কেউই কিছু করছেন না। ৩ দিন থেকে আমরা এখানে পড়ে আছি। ঠিকাদার বা কর্তৃপক্ষ কেউ দায় নিচ্ছে না। আমাদের ক্ষতিপূরণ কে দিবে?

খাদ্য গুদামে কর্মরত শ্রমিকরা জানান, আমরা দীর্ঘদিন থেকে মজুরি বৈষম্যের শিকার। সরকারি পন্য লোড আনলোডে বাজার মূল্য অনুযায়ী আমাদের মজুরি অমানবিক। বস্তা প্রতি মাত্র ১ টাকা করে মজুরি পাই। যা একেবারে নগন্য এবং বৈষম্যপূর্ণ। একটা ট্রাক লোড আনলোড করে ১ হাজার ৪শ' টাকা পেলে ৪১ জন লেবার ভাগ করে নেই। এতে হাড়ভাঙ্গা পরিশ্রম করেও মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। বার বার এনিয়ে আবেদন জানালেও গরীবের প্রতি কেউ তাকাচ্ছে না।

শ্রমিক সর্দার (সভাপতি) জিকরুল হক বলেন, মজুরি বৃদ্ধির দাবিতে আমরা ইতিপূর্বেও অনেক আন্দোলন করেছি। প্রতিবারই খাদ্য গুদাম কর্মকর্তা ও উপজেলা খাদ্য কর্মকর্তা অনুরোধ করে করে আমাদের কাজে নিয়োজিত করেছেন। আমরা এর প্রতিকার চাই।

আরও পড়ুন : ফের বেড়েছে মৃত্যু ও শনাক্ত

সৈয়দপুর উপজেলা খাদ্য কর্মকর্তা তৌহিদুর রহমান বলেন, শ্রমিকরা আমাদের কথা মানেননা। জরুরি সময়ে অহেতুক দাবি তুলে কাজে ব্যাঘাত ঘটায়। আমরা যেন তাদের কাছে জিম্মি। মজুরি বৃদ্ধির কোন কর্তৃত্ব আমাদের নেই। এটা মন্ত্রণালয়ের বিষয়। সামনে টেন্ডার হবে। এতে স্বাভাবিকভাবেই মজুরি বাড়বে। সারাদেশে যে রেটে কাজ করছে শ্রমিকরা সেই রেটই এখানে। তারপরও তারা কথায় কথায় এই ব্যাপারে অরাজকতা সৃষ্টি করে।

তিনি আরো বলেন, জেলা খাদ্য কর্মকর্তা, জেলা প্রশাসককে জানানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ দিয়েছেন সরকারি পন্য লোড আনলোড না করলে অন্য মালামাল লোড আনলোডও বন্ধ রাখতে। সে অনুযায়ী সব কাজ বন্ধ করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

দুই পক্ষের বিরোধে বলি সালমানের স্টুডিও

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নতুন তথ্...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিয়ে পাঁচ দিনের নিউইয়র্ক স...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা