সারাদেশ

পুলিশের গুলিতে শিশু নিহত: মামলা হয়নি

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা বাচোর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফলাফল প্রদানকে কেন্দ্র করে পুলিশের গুলিতে সুরাইয়া (৮ মাস) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরx কয়েকজন। এ ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কিন্তু শিশু নিহতের ঘটনায় এখনও মামলা হয়নি।

আরও পড়ুন: এক নৌকায় ২৫ লাখ টাকার ইলিশ!

বুধবার (২৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার ৫নং বাচোর ইউনিয়নে ভাংবাড়ি ভিএফ নিম্ম মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটের ফলাফল ঘোষণা নিয়ে দ্বন্দ্বে ওই শিশুটি মারা যায়। নিহত সুরাইয়া বাচোর ইউনিয়নের মীরডাঙ্গী গ্রামের ফেরিওয়ালা বাদশার সন্তান।

বুধবার বিকেলে ভাংবাড়ি ভিএফ নিম্ম মাধ্যমিক বিদ্যালয় ফলাফল ঘোষণা করার পরপরই ২ ইউপি সদস্যর কর্মী সমর্থকরা সঠিক ফলাফেলের দাবিতে সড়কে পুলিশের গাড়ি অবরুদ্ধ করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও গুলি ছুড়ে। এতে পুলিশের গুলিতে সুরাইয়া নামে একজন শিশু নিহত হয়।

আরও পড়ুন: শ্লীলতাহানির অভিযোগ করায় ছুরিকাহত ৩

এ ঘটনায় নিহত শিশুর পরিবার ও এলাকাবাসী লাশ নিয়ে রানীশংকৈল থানার সামনে আগুন জ্বালিয় সড়ক অবরোধ করে। সেই সাথে শিশুটির মরদেহ নিয়ে থানা ঘেড়াও করে।

এ সময় বিক্ষুদ্ধ জনতার ইট পাটকেরের আঘাতে রুহিয়া থানার ওসি তদন্ত শহিদুর ইসলামসহ বেশ কিছু পুলিশ সদস্য আহত হয় এবং পুলিশের গাড়ির গ্লাস ভেঙ্গে যায়। এরপর পুলিশ ২য় দফা কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে পুলিশকে ছত্রভঙ্গ করে দেয় এবং শিশুটির লাশ তাদের হেফাজতে নেয়। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় মামলা হয়নি। শিশুর পিতা মাতা বর্তমানে রানীশংকৈল উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারা পুলিশের গুলিতে তাদের সন্তান নিহতের ঘটনায় বিচার চেয়েছেন।

আরও পড়ুন: অস্ত্রসহ ইউপি চেয়ারম্যান গ্রেফতার

এদিকে নির্বাচনী ফলাফল ঘোষণার দাবিতে সহিংসতার ঘটনায় শিশু নিহতের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক মো. মাহাবুব রহমান তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাম কৃষ্ণ বর্মনকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন অতিরিক্ত পুলিশ সুপার মির্জা তারেক আহমেদ বেগ এবং জেলা নির্বাচন অফিসার সফিকুল ইসলাম। আগামী ৭ দিনের মধ্যে তদন্ত কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা বলা হয়েছে।

শিশুটির মা মিনারা বেগম বলেন, পুলিশ তুচ্ছ ঘটনায় গুলি ছুঁড়ে আমার কোলের সন্তানকে ছিনিয়ে নিয়েছে। আমার দায়ী পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
সুরাইয়ার বাবা বাদশা মিয়া জানান, নির্বাচনের ফলাফল দিতে টালবাহানার কারণে কয়েকজন মেম্বার প্রার্থীর কর্মী সমর্থকরা পুলিশের রাস্তায় ব্যারিকেড দেয়। পুলিশ সন্ত্রাসীদের ন্যায় অতর্কিতে গুলি ছুঁড়ে আমার সন্তানকে হত্যা করেছে। আমি এর বিচার চাই।

পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন বলেন, উচ্ছৃঙ্খল জনতার হামলায় পুলিশের বেশ কিছু সদস্য আহত হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি গেলেন ৫৮৩৪৭ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে শুক্রবার (১৫ মে) দি...

স্বামীকে হত্যার পর মরদেহ টুকরো করে নদী-ডোবায় ফেলেন স্ত্রী

শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর এলাকায় জিয়া উদ্দিন...

ঝড়-বৃষ্টির পাশাপিাশি ১৩ জেলায় অব্যাহত থাকবে তাপপ্রবাহ

দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্...

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন

মুন্সীগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও স্বাস্থ্য ও...

‘ক্লাইভের সঙ্গে মীর জাফর আর আমেরিকার সঙ্গে ইউনূসের চুক্তি একই’

রবার্ট ক্লাইভের সঙ্গে মীর জাফরের চুক্তি আর আমেরিকা...

স্ত্রী-কন্যাসহ সামরিক শাখাপ্রধান নিহত, নিশ্চিত করল হামাস

ফিলিস্তিনের গাজায় হামাসের সামরিক শাখার প্রধান ইজ্জ...

নতুন জেমস বন্ডের খোঁজে চলছে অডিশন

বিশ্বজুড়ে জনপ্রিয় গুপ্তচর চরিত্র জেমস বন্ডের নতুন...

দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, বাবা-ছেলে নিহত

হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে...

কক্সবাজারে ‘জয় বাংলা’ লেখা নিয়ে সংঘর্ষ, নারীর মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় বিএনপি নেতা-কর্মীদের হামলায় ছৈয়...

ঈদুল আজহার দিন নির্ধারণে চাঁদ দেখা কমিটির বৈঠক সোমবার

আসন্ন পবিত্র ঈদুল আজহার সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা