নোয়াখালী শহরে নিরবে চাঁদাবাজি চলছে
সারাদেশ

নোয়াখালী শহরে নিরবে চাঁদাবাজি চলছে

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী বলেছেন, নোয়াখালী শহরে নিরবে চাঁদাবাজি চলছে। এখানে কেউ বাড়ি-ঘর উঠাতে গেলেই চাঁদা দিতে হয়।

আরও পড়ুন : খুলনায় ৬ জনের মৃত্যুদণ্ড

মেয়েরা সন্ধার পর বের হতে পারে না। আমি এই এলাকার সংসদ সদস্য। অনেকে আমার কাছে অনেক কিছু বলে। আমি এসবে ছাড় দিবো না। আগে জেলার উন্নয়ন সভায় থাকতাম। কিন্তু গত দেড় বছর বড় বড় নেতাদের কারণে চুপ ছিলাম। ফোর লেন নিয়েও কোনো ছাড় দেওয়া হবেনা।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে একটি বেসরকারি টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি এসব কথা বলেন।

আগামী নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী প্রস্তুতি নিতে বলেছেন উল্লেখ করে একরামুল করিম চৌধুরী বলেন, চট্রগ্রামের বিভাগীয় সম্পাদক স্বপন মাহমুদ আমাকে জানিয়ে দিয়েছেন।

আরও পড়ুন : পেলোসির তাইওয়ান সফর নিয়ে ক্ষিপ্ত চীন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরবর্তী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলেছেন। আমি সেই জন্য কাজ করছি।

সাংসদ একরামুল আরও বলেন, রিজার্ভ নিয়ে অনেকে অনেক কথা বলছেন যা সত্য নয়। আবার অনেকে দিবাস্বপ্ন দেখছেন বাংলাদেশ শ্রীলঙ্কা হবে। আমি বলবো শ্রীলঙ্কা নয় বাংলাদেশ সিঙ্গাপুর হবে।

আরও পড়ুন : ভিটে-মাটি বিক্রি করবেন না

এসময় জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, সাবেক সভাপতি আলমগীর হোসেন, যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি মনিরুজ্জামান চৌধুরী, নিউজ ২৪ জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, ইন্ডিপেন্ডেন্ট টিভির নোয়াখালী প্রতিনিধি আবু নাছের মঞ্জু, জেলা দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট গুলজার আহমেদ জুয়েল,বীর মুক্তিযোদ্ধা তারেকেশ্বর নান্টুসহ জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

রাশিয়ার জেট ড্রোন ভাবাচ্ছে পশ্চিমা বিশ্বকে

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিত্যনতুন প্রযুক্তির ব্যবহার এবং যুদ্ধের গতিপ্রকৃতি পা...

লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি মঙ্গলবার

বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতে আগামী মঙ্গলবার (...

খেপলেন শোয়েব আক্তার !

খেলোয়াড়ি জীবনে নিজের গতির ঝড় দিয়ে বিশ্বজুড়ে ব্যাটারদের মনে ত্রাস সৃষ্টি করতেন...

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৯ ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে ১...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা