গৌরীপুর-শ্যামগঞ্জ সড়কে জনদুর্ভোগ চরমে
সারাদেশ

গৌরীপুর-শ্যামগঞ্জ সড়কে জনদুর্ভোগ চরমে

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : সড়কের পিচ, ইট, সুরকী উঠে গিয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট বড় গর্ত ও খানাখন্দ। সড়কে বৃষ্টির পানি জমে কাদা আর পানিতে একাকার। দু’পাশে সারিবদ্ধ পুকুরগুলো গিলে খাচ্ছে সড়ক।

আরও পড়ুন : অকটেন-পেট্রোল আমাদের কিনতে হয় না

এ সড়ক দিয়ে চলাচলকারী বিভিন্ন যানবাহন গর্তে আটকে অহরহ ঘটছে দুর্ঘটনা। ১০ কিঃ মিঃ এ সড়কে বর্তমানে প্রায় ২ কিঃ মিঃ বেহাল দশায় নানা দুর্ভোগের শিকার হচ্ছেন জনসাধারণ। এলজিইডির অধীন ময়মনসিংহের গৌরীপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক সড়কের চিত্র এটি।

নেত্রকোণা জেলার বিভিন্ন উপজেলা ভায়া গৌরীপুর হয়ে ঈশ্বরগঞ্জ, নান্দাইল, কিশোরগঞ্জ, ভৈরব ও চট্রগ্রাম এলাকার মানুষের যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রাচীন সড়ক এটি। প্রতিদিন দুরপাল্লার বাস, বালুবাহী ট্রাক, মাইক্রোবাস, পিকআপ, লড়ি, অটোরিকশা, মোটর সাইকেলসহ বিভিন্ন যান চলাচল করে থাকে এ সড়ক দিয়ে।

জানা গেছে, তিন বছর আগে প্রায় পৌনে তিন কোটি টাকা ব্যয়ে এ সড়কটি নতুন করে মেরামত করা হয়। নিম্নমানের কাজ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঠিক নজরদারির অভাব ও দু’পাশে সারিবদ্ধ পুকুরের কারনে মেরামতের কিছুদিন পর স্থানীয় শুভখাই এলাকা থেকে শ্যামগঞ্জ বাজার এলাকা পর্যন্ত প্রায় ২ কিঃ মিঃ সড়কে পিচ, সুরকী, ইট উঠে গিয়ে ছোট বড় গর্ত ও অসংখ্য খানাখন্দের সৃষ্টি হলে পুনরায় তা সংস্কার করা হয়। বর্তমানে পূর্বের বেহাল অবস্থায় রূপ নিয়েছে এ সড়কটি।

আরও পড়ুন : পেলোসির তাইওয়ান সফর নিয়ে ক্ষিপ্ত চীন

এক্ষেত্রে সড়কের পাশে পুকুর খনন বিরতকরনে জনসচেতনতা সৃষ্টি ও আইন প্রয়োগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা পরিলক্ষিত হচ্ছে।

শুভখাই এলাকার স্থানীয় আব্দুল হকসহ কয়েকজন জানান, এ গুরুত্বপূর্ণ সড়কের ২ কিঃ মিঃ বেহাল দশার কারনে মানুষের দুর্ভোগের অন্ত নেই। তাঁরা এ বেহাল সড়কটির ঠেকসই মেরামতের জোরালো দাবি করেন।

গৌরীপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আবু সালেহ মোঃ ওয়াহেদুল হক জানান, এ সড়কটি টেকসই মেরামতকল্পে টেন্ডারের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। শীঘ্রই এ সড়কটি মেরামত করা হবে। তিনি আরও বলেন- যাঁরা সরকারি নির্দেশনা অমান্য করে এ সড়কটিকে পুকুরের পাড় হিসেবে ব্যবহার করে সড়কের ক্ষতি সাধন করছেন, তাদের নাম তালিকাভুক্ত করা হচ্ছে।

আরও পড়ুন : জনশুমারিতে খরচ ১৫৭৫ কোটি টাকা

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করা হয়েছে বলে তিনি জানান।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ জানান, রাস্তাকে পুকুরের পাড় হিসেবে ব্যবহার করে ক্ষতিসাধন আইনত দন্ডনীয় অপরাধ। রাস্তাকে যেন পুকুরের পাড় হিসেবে ব্যবহার করা না হয়, প্রথমে এ বিষয়ে স্থানীয় জনগণকে সচেতন করা হচ্ছে। সরকারি এ নির্দেশনা অমান্য করা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

‘রামায়ণ’ চলাকালে হলের ভেতর শুধু নিরামিষ খাবারের নির্দেশ!

পৌরাণিক ও ধর্মীয় আবহযুক্ত চলচ্চিত্র প্রদর্শনের সময় সাধারণ দর্শকদের গভীর আবেগ,...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

সৌদি আরবের অনেক ভূখণ্ড দখলে নিয়েছে হুথিরা!

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও রক্ষণশীল ধারার জনপ্রিয় পডকাস্টার টাকার কার্লসন আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা