সারাদেশ

৫ আগস্টের মধ্যে চসিক নির্বাচন সম্ভব নয়: ইসি

নিজস্ব প্রতিবেদক:

৫ আগস্টের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর কারণ হিসেবে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়া এবং অতিবৃষ্টি ও পাহাড় ধসের আশঙ্কার কথা বলেছেন তারা।

মঙ্গলবার (১৪ জুলাই) ইসির উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।

পরিপত্রে উল্লেখ করা হয়, করোনাভাইরাস অব্যাহত থাকায় স্বাস্থ্যবিধি মেনে এবং অতিবৃষ্টি ও পাহাড় ধসের আশঙ্কা বিবেচনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়াদের মধ্যে অর্থাৎ ৫ আগস্টের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব হবে না মর্মে ইসি সিদ্ধান্ত প্রদান করে।

গত ২৯ মার্চ চসিকের পাশাপাশি বগুড়া-১ ও যশোর-৬ সংসদীয় আসনে উপ-নির্বাচন হওয়ার কথা ছিলো। কিন্তু করোনার কারণে এসব নির্বাচন স্থগিত করে ইসি।

এরপর ১৪ জুলাই বগুড়া-১ ও যশোর-৬ সংসদীয় আসনে উপ-নির্বাচনের সিদ্ধান্ত নেয়া হয়।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ সিটির মেয়াদ শেষ হবে আগামী ৫ আগস্ট।

নির্বাচনী আইন অনুযায়ী, এই ৫ আগস্টের পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা