সারাদেশ

ঢাকা-আগরতলা আন্তর্জাতিক সড়কে ধস, তিন ঠিকাদার আটক

নিজস্ব প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া: তিতাস নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে সড়কের পাশে রাখায় ঢাকা-আগরতলা আন্তর্জাতিক সড়কে ধস দেখা দিয়েছে। ঝুঁকি নিয়ে সড়কটি দিয়ে যানবাহন চলাচল করছে। তবে ধসে পড়া অংশ মেরামত করছে সড়ক ও জনপথ বিভাগ।

এ ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ তিন ঠিকাদারকে আটক করেছে পুলিশ। তারা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাসুদেব গ্রামের বাসিন্দা ও আবু নাহিদ সোহাগ (৩৮), আখাউড়া উপজেলার রাধানগর গ্রামের বাসিন্দা ও আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলের ভাতিজা হাসান খলিফা (৩২) ও কোড্ডা গ্রামের বাসিন্দা শানু খলিফা (৪৫)।

খোঁজ নিয়ে জানা গেছে, আখাউড়া উপজেলার তিতাস রেলসেতুর পূর্ব পাশে ঢাকা-আগরতলা আন্তর্জাতিক সড়ক ও ঢাকা-সিলেট রেলপথের তিতাস নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন ঠিকাদার সোহাগ, হাসান ও শানু। উত্তোলিত বালু সড়কের পাশে রেলওয়ের জায়গায় নিয়ে মজুদ করেন তারা। নদী থেকে উত্তোলনের সময় বালুর সঙ্গে আসা পানি নিচের দিকে নেমে যাওয়ায় এবং টানা বৃষ্টিপাতের কারণে ঢাকা-আগরতলা সড়কের একপাশে ধস দেখা দেয়।

আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী জানান, সড়কে ধসের ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে সোমবার (১৩ জুলাই) বিকালে তিন ঠিকাদার সোহাগ, হাসান ও শানুকে আটক করা হয়েছে।

আখাউড়ার ইউএনও তাহমিনা আক্তার রেইনা বলেন, আটক তিন ঠিকাদার তিতাস নদী থেকে বালু উত্তোলন করে রেলের জায়গায় মজুদ করেছিলেন। ফলে বালুর পানি সরে গিয়ে এবং বৃষ্টির কারণে তিতাস সেতু সংলগ্ন সড়কের একপাশে ধস দেখা দিয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা