সারাদেশ

বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত খেলার মাঠে হচ্ছিল মার্কেট!

বিভাষ দত্ত, ফরিদপুর থেকে:

এলাকাবাসীর প্রতিরোধের মুখে ফরিদপুরের সদরপুর উপজেলার হাটকৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে মার্কেট নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। এতে স্বস্তি ফিরে এসেছে এলাকার সাধারণ মানুষের মাঝে।

সোমবার (১৩ জুলাই) সকালে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের হস্তক্ষেপে দোকানঘর নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয়।

কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের ইতিহাস বিষয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. জসীমউদ্দিন আহমেদ বলেন, ‘১৯৯১ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয় ও এর মাঠের সঙ্গে স্থানীয় ইতিহাস-ঐতিহ্য জড়িত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষ্ণপুরে যুক্তফ্রন্ট সরকারের প্রাদেশিক পরিষদের তৎকালীন সদস্য মরহুম আব্দুল হামিদ চৌধুরীর বাড়িতে আসতেন। বিকালে আমি নিজে তাকে এই মাঠে খেলতে দেখেছি। কালের সাক্ষী মাঠটির সংরক্ষণ ও সংস্কার করা উচিত।’

ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের মাস্টার্সের শিক্ষার্থী ওই এলাকার বাসিন্দা আজগর হোসেন সুজন বলেন, ‘মার্কেট হলে একসময় হয়তো পরিত্যক্ত হয়ে ঐতিহ্যের মাঠটিই হারিয়ে যাবে।’

হাট কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিলাল হোসেন ফকির বলেন, ‘কোনো টেন্ডার ছাড়াই মোটা অংকের কমিশন বাণিজ্যের মিশনে সেখানে দোকানঘর নির্মাণ করা হচ্ছিল। এতে শুধু অপ্রশস্তই হবে না, লোকচক্ষুর অন্তরালে চলে গেলে দর্শকশূন্য মাঠটি পরিত্যক্ত ও মাদকসেবীদের অভয়ারণ্যও হয়ে যাবে। এজন্য এলাকাবাসী এর প্রতিবাদ জানিয়েছেন।’

তার অভিযোগ, এর আগেও অন্যপাশে ২৯টি দোকানঘর তুলে জামানতের ৫৫ লাখ টাকা ও মাঠ ভরাটের নামে কোনো টেন্ডার ছাড়াই ১২ লাখ ২৩ হাজার টাকার বিল-ভাউচার দেখিয়ে মোটা অংকের টাকা আত্মসাৎ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা বিভাগের শিক্ষা পরিদর্শক মো. ছালেহউদ্দিন সেখের সরেজমিনে তদন্ত প্রতিবেদনে এর সত্যতা পাওয়া গেছে। সভাপতি ও প্রধান শিক্ষককে কারণ দর্শাতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়। অথচ আবারও দোকান বাণিজ্য শুরু হয়েছে।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আক্তারুজ্জামান তিতাস বলেন, ‘কমিটির সিদ্ধান্ত অনুসারে এসব দোকান নির্মাণ করা হয়। দোকান করলেও মাঠে খেলার জায়গা থাকবে। তবে তিনি স্বীকার করেন যে, কোনো টেন্ডার ছাড়াই এসব দোকান নির্মাণ করা হচ্ছিল। এ বাবদ এখনো কারো কাছ থেকে জামানতের টাকা নেওয়া হয়নি।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানে খেলার মাঠের সঙ্গে বাণিজ্যিক কেন্দ্র চলতে পারে না। এটি জানার পরে দোকান নির্মাণ বন্ধ করে দেওয়া হয়েছে। এই স্থাপনা তৈরির উদ্যোক্তারা শিগগিরই এসব মালামাল সরিয়ে নেবেন বলে আশা করি।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা