কক্সবাজারে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
সারাদেশ

কক্সবাজারে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

এম.এ আজিজ রাসেল : নানা আয়োজনে কক্সবাজারে জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস।

আরও পড়ুন : দেশের ৫২ উপজেলা গৃহহীন মুক্ত

বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে বের করা হয় বর্ণাঢ্য র্যালী। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সনদপত্র বিতরণ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

বক্তব্যে তিনি বলেন, প্রতি বছর রোহিঙ্গা পরিবারগুলোতে সদস্য সংখ্যা বেড়েই চলেছে। প্রতি বছর তাদের সংখ্যা ৩০ হাজার করে বেড়ে যাচ্ছে। তাই রোহিঙ্গাদের জন্ম নিয়ন্ত্রণে সমন্বিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহের, মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান শরীফ বাদশা ও আরটিএম এর প্রোগ্রাম ম্যানেজার নাসরিন আক্তার মণিকা।

আরও পড়ুন : ইতালির প্রধানমন্ত্রীর পদত্যাগ

এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা. পিন্টু কান্তি ভট্টাচার্য্য। আলোচনা সভা সঞ্চালনা করেন পরিবার পরিকল্পনা কার্যালয়ের ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ডা. রকিব উল্লাহ।

এর আগে জনসংখ্যা নিয়ন্ত্রণে গত এক বছরে অবদান রাখার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে পুরস্কার বিতরণ করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা