ছবি: সংগৃহীত
সারাদেশ

বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ৪

সান নিউজ ডেস্ক : বরিশালের উজিরপুরে যাত্রীবাহী বাস ও একটি মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আরও আটজন আহত হয়েছেন।

আরও পড়ুন: দেশের ৫২ উপজেলা গৃহহীন মুক্ত

বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে উপজেলার নতুন শিকারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রুহুল আমিন, আবদুর রহমান, মো. হাসান ও নুরুল আমিন। তাঁরা সবাই গাজীপু‌রের কোনাবা‌ড়ি এলাকার বা‌সিন্দা।

আরও পড়ুন: রিকশা থেকে পড়ে ইডেন ছাত্রীর মৃত্যু

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে আসছিল একটি মাইক্রোবাস। অপরদিকে পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল মোল্লা ট্রাভেলসের একটি বাস। উজিরপুরের নতুন শিকারপুর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে আসা মাইক্রোবাসটির পেছনের একটি চাকা পাংচার হয়ে সড়কের মাঝেই থেমে যায়।

এ সময়ে বিপরীত দিক থেকে আসা মোল্লা ট্রাভেলসের বাসটি সজোরে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে একজন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়।

আরও পড়ুন: বিশ্বজুড়ে মৃত্যু বেড়েছে

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। এছাড়া আটজন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা