উখিয়ায় উপহারের ঘর পেলো ৪৩ পরিবার
সারাদেশ

উখিয়ায় উপহারের ঘর পেলো ৪৩ পরিবার

ইমরান আল মাহমুদ, উখিয়া : প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মুজিববর্ষের উপহার হিসেবে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের ভূমিসহ ঘর প্রদান কর্মসূচির ৩য় পর্যায়ে কক্সবাজারের উখিয়ার ৪৩ পরিবারের মাঝে জমি ও ঘর হস্তান্তর সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন: দেশের ৫২ উপজেলা গৃহহীন মুক্ত

বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে জমি ও ঘর হস্তান্তর অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উখিয়া অফিসার্স ক্লাবে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তাজ উদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ জাহাঙ্গীর আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী।

আরও পড়ুন: গ্যাস সরবরাহ চালু করেছে রাশিয়া

আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল মামুন, একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আলম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী আল আমিন বিশ্বাস, ইউপি সদস্য হেলাল উদ্দিন, স্বপন শর্মা রনি, মহিলা ইউপি সদস্য ফরিদা ইয়াছমিন প্রমুখ।

আরও পড়ুন: নারী-শিশুসহ ১৯ রোহিঙ্গা আটক

উপকারভোগী জালিয়াপালং ইউনিয়নের ছারা খাতুন ও শামসুন নাহার বলেন, ‘‘আমরা ঘরবাড়ি থেকে বিচ্ছিন্ন অবস্থায় ভাসমান জীবনযাপন করছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ঘর ও জমি প্রদান করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রধানমন্ত্রী আমাদের বসবাসের সুযোগ করে দিয়ে সাথে খাদ্য বিতরণ করেছেন। দুর্বিষহ জীবনযাপন থেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনে থাকার ব্যবস্থা করেছেন।’’

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা