প্রেমে সাড়া না পাওয়ায় নিজ গলায় ছুরি চালালো কিশোর
সারাদেশ

প্রেমে সাড়া না পাওয়ায় নিজ গলায় ছুরি চালালো কিশোর

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে সাড়া না পেয়ে নিজের গলায় ছুরি চালিয়েছে এক কিশোর। এ ঘটনায় ওই কিশোর গুরুত্বর আহত হয়।

আরও পড়ুন : অতিথির ছোড়া গুলিতে কনের মৃত্যু

আহত কিশোরের নাম আহাদ হোসেন (১৬)। সে উপজেলার ছয়ানী উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির মানবিক বিভাগের ছাত্র এবং একই ইউনিয়নের তালিফপুর গ্রামের বুড়ির বাড়ির বাসিন্দা।

গতকাল বুধবার (২০ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নে ফারুক ভেন্ডারের বাড়িতে এ ঘটনা ঘটে।

এসব তথ্য নিশ্চিত করেন ছয়ানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আলমগীর।

আরও পড়ুন : ৩ দিন বিদ্যুৎ থাকবে না!

ভুক্তভোগী কিশোরীর বরাত দিয়ে তিনি বলেন, ছয়ানী উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগে পড়ে মাহমুদা আক্তার (১৬)। সে একই ইউনিয়নের খালিশপুর গ্রামের চৌকিদার বাড়ির বাসিন্দা। গতকাল বুধবার দেড়টার দিকে স্কুল ছুটি হয়। এরপর ২টার দিকে স্কুলের পার্শ্ববর্তী ফারুক ভেন্ডারের বাড়ির পিছনের সিঁড়িতে আহাদ একই ক্লাসের মানবিক বিভাগের ছাত্রী মাহমুদাকে প্রেমের প্রস্তাব দেয়। তখন মাহমুদা তাকে জানায় তার বিয়ে ঠিক হয়ে গেছে। এজন্য তোমার সাথে আমার সম্পর্কে জড়ানো সম্ভব নয়। এ কথার সঙ্গে সঙ্গে আহাদ ক্ষুদ্ধ হয়ে তার পকেট থেকে ছুরি বের করে নিজের গলায় নিজে চালিয়ে দেয়।

আরও পড়ুন : ভালুকায় বোমা ফাটিয়ে ২৫০ ভরি স্বর্ণ লুট

প্রধান শিক্ষক আলমগীর আরো জানায়, এরপর চাইল্ড কেয়ার কেজি স্কুলের মালিক কাজী শাহীন ও ভুক্তভোগী মাহমুদা আক্তার রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ছয়ানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে আসে। সেখানে মাহমুদা সব ঘটনা প্রধান শিক্ষকের কাছে খুলে বলে। একপর্যায়ে মাহমুদা অজ্ঞান হয়ে পড়ে। বর্তমানে আহাদকে বেগমগঞ্জের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন : চট্টগ্রাম সার কারখানার উৎপাদন বন্ধ

এ বিষয়ে জানতে চাইলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন,বিষয়টি তিনি শুনেছেন। তবে এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করে নি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা