ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২
সারাদেশ

ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

নিনা আফরিন, পটুয়াখালী : পটুয়াখালীর গলাচিপায় চাকুরীর প্রলোভনে এক তরুণীকে (১৫) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে রিয়াজ হাওলাদার (৩০) ও রাব্বী গাজী (৩৫) নামের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: নারী পুলিশ সুপারের ঝুলন্ত লাশ উদ্ধার

বুধবার (২০ জুলাই) সন্ধ্যায় গোলখালী ইউনিয়নের হরিদেবপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ ঘটনায় ওই তরুণীর মা বাদী হয়ে গলাচিপা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের বাড়ি ডাকুয়া ইউনিয়নের আটখালী গ্রামে।

আরও পড়ুন: ট্রেনের ছাদে যাত্রী নেওয়া যাবে না

মামলা সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই ওই দুই যুবক গজালিয়া ইউনিয়নের চর চন্দ্রাইল গ্রামের ওই তরুণীকে চাকুরীর প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে যায়। সেখানে দু’দিন থাকার পর চাকুরী দিতে না পেরে বুধবার সকালে ফের গলাচিপা নিয়ে আসে।

পরে বিকালে গোলখালী ইউনিয়নের চর সুহরী গ্রামের একটি ফাঁকা বাড়িতে নিয়ে তাকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। এক পর্যায়ে ওই তরুণী দৌড়ে পালিয়ে পার্শ্ববর্তী একটি বাড়ীতে আশ্রয় নিলে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ অভিযান চালিয়ে হরিদেবপুর থেকে তাদের গেফতার করে।

আরও পড়ুন: রিকশা থেকে পড়ে ইডেন ছাত্রীর মৃত্যু

গলাচিপা থানার ওসি শওকত আনোয়ার জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা