সংগৃহীত
সারাদেশ

সুপারিবাহী ট্রাকে আগুন

নিজস্ব প্রতিবেদক: বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল এলাকায় দুর্বৃত্তরা সুপারিবাহী একটি মিনি ট্রাকে আগুন দিয়েছে।

রোববার (২৬ নভেম্বর) ভোরে বরিশাল-ঢাকা মহাসড়কে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গৌরনদী মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা বলেন, বরিশালের মুলাদী উপজেলা থেকে সুপারি নিয়ে একটি মিনি ট্রাক ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দেয়। ভোরে বামরাইল এলাকায় পৌঁছালে রাস্তায় গাছ ফেলে ট্রাকটি থামায় দুর্বৃত্তরা। পরে ট্রাকের পেছনের ২ চাকায় ও ইঞ্জিনে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন জানায়, তাদের দুটি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত না করে নিশ্চিত হওয়া যাবে না।

আরও পড়ুন: চট্টগ্রামে হেলে পড়েছে বহুতল ভবন

উজিরপুর মডেল থানার ওসি জাফর আহম্মেদ বলেন, খবর নিয়ে যতটুকু জানতে পেরেছি ৪-৫ জন দুর্বৃত্ত রাস্তায় গাছ ফেলে এই ঘটনা ঘটায়। ট্রাকের চালক কাওসার হোসেন এ ঘটনায় বাদী হয়ে মামলা করবেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা