সারাদেশ

রাতভর জ্বলছিল ঝলমলে বাতির সাইনবোর্ড! 

এস এম রেজাউল করিম, ঝালকাঠি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে মঙ্গলবার (১৯ জুলাই) রাত আটটার পর ঝালকাঠিতে দোকানপাট, বিপণি-বিতান, মার্কেট বন্ধ রাখা হয়েছে। এর আগে বিকেল থেকে শহরে মাইকিং করে জানানো হয়েছে রাত আটটার পর সরকারি আদেশ অমান্যকারীদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে বেড়েছে মৃত্যু ও শনাক্ত

কিন্তু এই শহরে রাতভর জ্বলছিল খোদ জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন ব্যাংকের বিশালাকার নিয়নবাতির সাইনবোর্ড। অনেক সাইনবোর্ডের ভিতরে চারফুট সাইজের (৪০ ওয়ার্ড) ৫০ টির অধিক নিয়ন বাতি (টিউবলাইট) বসানো ছিল। যা রাতভর জ্বলছিল। অপ্রয়োজনীয় এসব বিদ্যুৎ অপচয়কারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নাগরিক সমাজ।

রাত ১১টায় শহর ঘুরে দেখাযায় খোদ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বড় সাইনবোর্ডসহ জ্বলছিল বাগান সৌন্দর্যবর্ধনের ২০টির অধিক ঝলমলে রঙিন বাতি।

আরও পড়ুন: পদ্মা সেতু দেখতে মমতাকে আমন্ত্রণ

কামারপট্টি সড়কে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের নিয়ন সাইন। এছাড়া কুমারপট্টি সড়ক, কাপুড়িয়া পট্টি সড়ক, কাশারীপট্টি সড়ক, ডাক্তারপট্টি সড়ক ঘুরে দেখা য়ায়, সরকারি ও বেসরকারি অনেক ব্যাংকের বিশালাকারের লাইটিং সাইনবোর্ড জ্বালিয়ে রাখা হয়েছে। এভাবে শহরের প্রায় সব এলাকায় একই চিত্র দেখা গেছে। জেলা শহরসহ উপজেলা পর্যায়েও মানা হয়নি সরকারি নির্দেশ।

তবে ছিলে না কোনো অভিযান বা মনিটরিং। শুধু মাইকে ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ ছিল। এতে ক্ষোভ প্রকাশ করেছে ব্যবসায়ীরা।

আরও পড়ুন: ব্রিটিশ প্রধানমন্ত্রী হচ্ছেন ঋষি সুনাক

কসমেটিক্স ব্যবসায়ী জহিরুল ইসলাম বলেন, 'সন্ধ্যা হয় সাতটায় সরকারের ঘোষনা মানতে আটটার মধ্যেই আমরা দোকানপাঠ বন্ধ করে দিয়েছি। কিন্তু ব্যাংকগুলো সরকারি ঘোষণা কর্ণপাত করেনি। এদেরকে জরিমানার আওতায় আনা উচিত।'

কাপড় ব্যবসায়ী শামীম শরীফ বলেন, করোনাকালীন থেকে শুরু করে এ পর্যন্ত সবসময় বিভিন্নরকম সরকারি বিধি-নিষেধ মানতে গিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীরা বেশি পরিমানে আর্থিক ক্ষতিতে পরেছে। আজকের ঘটনায় ব্যাংকের কর্তারা প্রমান করেছে তারা সরকারের উর্ধ্বে।

আরও পড়ুন: ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

রাত অধিক হওয়ায় জেলা প্রশাসকসহ ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের বক্তব্য পাওয়া যায়নি। তবে রাত ১১টার দিকে মুঠোফোনে কথা হয় পুবালী ব্যাংক লিমিটেডের ঝালকাঠি শাখা ব্যবস্থাপক পরিমল চন্দ্র বিশ্বাসের সাথে। তিনি বলেন, আমি এখনই নাইডগার্ডকে ফোন করে বলছি সাইনবোর্ডের বাতি বন্ধ করার জন্য।

ঝালকাঠি নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর জানান, জন সম্পৃক্ত এমন নির্দেশনা যারা উপেক্ষা করেছে তারা আইন ভংঙ্গ করেছে। জরুরি আইনে তাদের বিচার করতে হবে। সরকারি প্রতিষ্ঠানই যদি সরকারের জরুরি আইন বাস্তবায়নে তৎপর না হয়ে নিজেরাই যদি আইন ভংঙ্গ করে তবে সেটা সরকারের নজর দেওয়া উচিৎ।

আরও পড়ুন: প্রতিবন্ধীর স্ত্রীকে ভাগিয়ে নিল মেম্বার

রাতে একাধিকবার কল করেও ওজোপাডিকো ঝালকাঠির নির্বাহী কর্মকর্তা আব্দুর রহিম মুঠোফোন রিসিভ করেননি।

জেলা প্রশাসক মো. জোহর আলীকে এ বিষয়ে মোবাইল ফোনে কল করা হলে তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৫৩৪১০ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে মঙ্গলবার (১২ মে) দি...

পটুয়াখালীর বিভিন্ন রুটে বাড়ছে যাতায়াত ব্যয়

সারাদেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী স্পিডবোটের যা...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা, সাবেক গৃহা...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

বন্ধুদের সঙ্গে আজ আড্ডা দেবেন কবি মজিদ মাহমুদ 

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

পদ্মায় ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন ফোরকান

গাজীপুরে কাপাসিয়া উপজেলায় একই পরিবারের পাঁচজনকে খু...

আইসিসির মাসসেরা খেলোয়াড় নাহিদ রানা

বাংলাদেশের ফাস্ট বোলার নাহিদ রানার সময় এখন। এপ্রিল...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি শুরু, এইচএসসি ৬ জুন

আগামী ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে...

সিভিল এভিয়েশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ব...

বিশ্বকাপ ফাইনালের হাফটাইমে পারফর্ম করবেন ম্যাডোনা, শাকিরা ও বিটিএস

ফুটবল আর সংগীত এক জগৎ না। কিন্তু ফুটবল বিশ্বকাপ এল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা