গাঁজা কারবারিকে ধরিয়ে দিলেন মাদক ব্যবসায়ি
সারাদেশ

গাঁজা কারবারিকে ধরিয়ে দিলেন মাদক ব্যবসায়ি

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে মাদক ব্যবসায়িদের আন্ত:কোন্দলের জের ধরে ১কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়িকে পুলিশে ধরিয়ে দিলেন অন্য মাদক ব্যবসায়িরা।

আরও পড়ুন : মার্কিন নিষেধাজ্ঞা মানবাধিকার লঙ্ঘন

বুধবার (৭ জুলাই) রাত আনুমানিক ১০ দিকে বাবুল মোল্যা (৫০) নামে ওই মাদক ব্যবসায়িকে আটক করে থানার নিয়ে আসে পুলিশ।

এ ঘটনায় উপ-পুলিশ পরিদর্শক মোঃ মনিরুজ্জামান বাদি হয়ে বৃহস্পতিবার বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।

স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ি গ্রামের মো. বাবুল মোল্যা (৫০), ইয়াদুল শেখ (৪০), মহি কাজী, আনিস ডাকাত, আলিম মোল্যা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে।

আরও পড়ুন : পাকিস্তানে প্রবল বর্ষণে ৭৭ জনের মৃত্যু

এক মাস আগে ইয়াদুল শেখ ব্রাহ্মণবাড়িয়ার এক মাদক ব্যবসায়ির নিকট থেকে ৭৩ কেজি গাঁজা এনে এলাকায় বিক্রি করে টাকা না দিয়ে টালবাহানা করতে থাকেন। ওই মাদক ব্যবসায়িকে গাঁজার বিক্রয়ের টাকা আদায় করে দেয়ার চুক্তিতে তেলজুড়ি গ্রামের বাবুল মোল্যা কৌশলে ইয়াদুল শেখকে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে যান। পরে সেখানে ইয়াদুলকে আটকিয়ে তার নিকট থেকে ৭৩ কেজি গাঁজা বিক্রয়ের টাকা আদায় করে এবং তাকে শারিরীকভাবে নির্যাতন করে।

এ ঘটনার জের ধরে বুধবার রাত ১০ টা দিকে তেলজুড়ি গ্রামের পশ্চিমপাড়া মান্নান শেখের বাড়ির পাশ থেকে ১ কেজি গাঁজাসহ বাবলু মোল্যাকে বোয়ালমারী পুলিশের কাছে ধরিয়ে দেয় ইয়াদুল শেখ। বৃহস্পতিবার দুপুরে গাঁজা উদ্ধারের ঘটনায় বাবুল মোল্যাকে একমাত্র আসামি করে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে বোয়ালমারী থানা পুলিশ।

আরও পড়ুন : ঈদের ছুটি শুরু শুক্রবার

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, এক কেজি গাঁজা উদ্ধারে ঘটনায় বাবুল মোল্যার নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিকে বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা