সারাদেশ

ঠাকুরগাঁওয়ে মহানবীকে নিয়ে কটুক্তি আটক ১

ঠাকুরগাঁও প্রতিনিধি: মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি করার অভিযোগে নির্মল কর্ম্মকার (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ বাজার থেকে তাকে আটক করা হয় ৷

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে তার নিজের কামারের দোকানে থাকা অবস্থায় তার ড্রাইভারদের সাথে কথা বলার এক পর্যায়ে উচ্চ স্বরে মহানবী (সাঃ) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। অত:পর নবীজির চরিত্র নিয়ে আপত্তিকর কথা বলেন ৷

বিষয়টি জানাজানি হলে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে নির্ম্মল কর্ম্মকারকে আটক করে থানায় নিয়ে যায় ৷

আটককৃত নির্ম্মল কর্ম্মকার জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ কামারপাড়া গ্রামের নরেশ কর্ম্মকারের ছেলে ৷

আটককের সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ড্রাইভারের সাথে কথা বলার এক পর্যায়ে সে নবীজিকে নিয়ে কটুক্তি করেন৷ এতে স্থানীয় মুসলমানদের মাঝে উত্তেজনার সৃষ্টি হয় ৷ পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তাকে আটক করে নিয়ে আসা হয় ৷ আটকের পর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ৷ পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চবি ছাত্রদল নেতা শোকজ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা