সারাদেশ
নববধূ সেজে ইয়াবা ক্রয়

টেকনাফে ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে বউ সেজে ইয়াবার চালান সংগ্রহ করতে এসে দুই তরুণীসহ চারজনকে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বুধবার (৬ জুলাই) বেলা ২টার দিকে টেকনাফ পৌরসভার ইসলামাবাদ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো কল্পনা আকতার, মাহমুদা আকতার , নুর ইসলাম, রাজু আহমদ। এদের মধ্যে নুর ইসলামের বাড়ি টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকায়। অন্যরা রাজধানী ঢাকা থেকে এসেছেন ইয়াবার চালান সংগ্রহ করতে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই নারী ও তাদের সহযোগী পুরুষ তিনজনের বাড়ি ঢাকা বলে জানিয়েছেন। তারা দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় নিয়ে যায়। প্রতিবার তারা ইয়াবা পাচারে নিত্যনতুন কৌশল অবলম্বন করে থাকে। কখনো প্রেগন্যান্ট, কখনো অসুস্থ, নববধূ এধরনের কৌশল অবলম্বন করে তারা ঢাকা পৌঁছান। তারা রাজধানীতে বিভিন্ন মাদক স্পটে, হোটেলে ইয়াবা সরবরাহ করে থাকেন। এবারও তারা নববধূ সেজে ইয়াবার একটি চালান ঢাকায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলো।

টেকনাফ সদর মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, একটি ইয়াবা পাচার চক্রের সদস্যরা বউ সেজে ইয়াবা পাচারের প্রস্তুতি নিয়েছেন এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

সমকামী ছদ্মবেশে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন বাংলাদেশিদের

বাংলাদেশ থেকে যুক্তরাজ্য যেয়ে নিজেদের সমকামী দাবি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা