সারাদেশ

গোপালগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছাড়ালো, মৃত্যু ১৬

নিজস্ব প্রতিনিধি:

গোপালগঞ্জ: গোপালগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন ১৫ জনসহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা এখন এক হাজার ১ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ জন।

রোববার (১১ জুলাই) সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, নতুন আক্রান্ত ১৫ জনের মধ্যে গোপালগঞ্জ সদরে ৯ জন, কোটালীপাড়ায় ৩ জন ও মুকসুদপুর উপজেলায় রয়েছেন ৩ জন। আক্রান্তদের আইসোলেশনে নেওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আক্রান্তদের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।

সিভিল সার্জন আরও জানান, মোট আক্রান্ত এক হাজার ১ জনের মধ্যে জেলা সদরে ২৯৯ জন, টুঙ্গীপাড়ায় ১৬৮ জন, কোটালীপাড়ায় ১৫১ জন, মুকসুদপুরে ২০০ জন ও কাশিয়ানী উপজেলায় ১৮৩ রয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৬১২ জন ও অন্য ৩৭৩ জন জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ও বাড়িতে চিকিৎসাধীন এবং মৃত্যুবরণ করেছেন ১৬ জন।

মৃতদের মধ্যে রয়েছেন জেলা সদরে ৪ জন, টুঙ্গিপাড়ায় ৪ জন, কোটালীপাড়ায় ১ জন, কাশিয়ানীতে ৩ জন ও মুকসুদপুর উপজেলায় ৪ জন।

সান নিউজ/এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা