নোয়াখালীতে সানফ্লাওয়ার লাইফ ইন্সুরেন্স অফিস ঘেরাও
সারাদেশ

নোয়াখালীতে সানফ্লাওয়ার লাইফ ইন্সুরেন্স অফিস ঘেরাও

নোয়াখালী প্রতিনিধি : বীমার মেয়াদ উর্ত্তীণ হওয়ার পরেও টাকা না পাওয়ায় হাজার হাজার গ্রাহক পাওনা টাকার দাবীতে নোয়াখালীতে সানফ্লাওয়ার লাইফ ইন্সুরেন্স লিমিটেড সার্ভিস সেল অফিস ঘেরাও করে রাখে এবং মাইজদী অফিসে তালা ঝুলিয়ে দেয়।

আরও পড়ুন : হাটে মানতে হবে ১৬ নির্দেশনা

বৃহস্পতিবার (৩০ জুন) দুপুর থেকে রাত সাড়ে ১১ পর্যন্ত তারা মাইজদী অফিসের সামনে অবস্থান করে।

এসময় অফিসের তালা ঝুলানো দেখা যায়। অফিসের মধ্যে পুলিশের হস্তক্ষেপে কর্মকর্তারা অবস্থান করেছে।

গ্রাহকরা অভিযোগ করেন, কর্মকর্তারা টাকা না দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং টাকা দিতে তালবাহানা করে। প্রায় একহাজার গ্রাহক এ কর্মসূচি পালন করে।

আরও পড়ুন : ‘এক দেশ দুই নীতি’ হংকংকে সুরক্ষা দিয়েছে

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন বলেন ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

তিনি আরো বলেন,বৃহস্পতিবার রাতে কিছু কিছু বীমা গ্রাহকের টাকা দেওয়া হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা