সেই বিজিবি সদস্যকে আত্মসমর্পণের নির্দেশ
সারাদেশ
সৈয়দপুরে কিশোরী ধর্ষণ

সেই বিজিবি সদস্যকে আত্মসমর্পণের নির্দেশ

আমিরুল হক, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় বিজিবি সদস্য মো. আকতরুজ্জামানকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে আসামিকে অব্যাহতি দেয়া নিম্ন আদালতের আদেশ ৬ মাসের জন্য স্থগিত করেছেন আদালত।

আরও পড়ুন : নতুন মুদ্রানীতি ঘোষণা বিকেলে

বুধবার (২৯ জুন) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি সাহেদ নুর উদদীনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে কিশোরীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট বদরুন নাহার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।

জানা যায়, গত ১৫ জুন নীলফামারীর সৈয়দপুর থেকে এক কিশোরী তার মাকে সঙ্গে নিয়ে হাইকোর্টে আসে ধর্ষণকারীর বিচার চাইতে। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি সাহেদ নুর উদদীনের হাইকোর্ট বেঞ্চে সে বিচার দাবি করেন।

আরও পড়ুন : ভারতের পথে হাটছে পাকিস্তান!

সেদিন সকালে আদালতের বিচারিক কার্যক্রম শুরু হলে ওই কিশোরী তার মাকে নিয়ে ডায়াসের সামনে এসে দাঁড়ায়। এ সময় আদালত তার কাছে জানতে চান, কী হয়েছে? আপনি কে? আপনি কী বলতে চান? আপনার সঙ্গে উনি কে? তখন ওই কিশোরী হাইকোর্টকে নিজের পরিচয় দেয়।

ওই কিশোরী আদালতকে বলেন, ‘আমার বয়স ১৫ বছর। উনি আমার মা। আমি ধর্ষণের শিকার। একজন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্য আমাকে ধর্ষণ করেছে। কিন্তু নীলফামারীর আদালত তাকে খালাস দিয়েছেন। আমরা গরিব মানুষ, আমাদের টাকা-পয়সা নেই। আমরা আপনার কাছে বিচার চাই।’

আরও পড়ুন : নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ পথচারী

এ সময় আদালত ওই কিশোরীর কাছে জানতে চান, তার কাছে কোনো কাগজপত্র আছে কি না? ওই কিশোরী মামলার কাগজ আছে বললে আদালত উপস্থিত আইনজীবীদের উদ্দেশে বলেন, এখানে লিগ্যাল এইডের কোনো আইনজীবী আছেন?

তখন আদালতে উপস্থিত থাকা লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী বদরুন নাহার দাঁড়ালে তাকে ওই কিশোরীর মামলাটি সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের মাধ্যমে নিতে নির্দেশ দেন। পরে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড থেকে কিশোরীর পক্ষে আপিল করা হয়।

প্রসঙ্গত, ২০২০ সালের ২১ নভেম্বর নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের বালাপাড়ার (ব্রাহ্মণপাড়া) ভুক্তভোগি কিশোরীর মা সৈয়দপুর থানায় মেয়েকে ধর্ষনের অভিযোগে প্রতিবেশি বিজিবির ল্যান্স নায়েক মো. আকতারুজ্জামানকে আসামী করে একটি মামলা দায়ের করে।

আরও পড়ুন : বরিশালে মানব রোবট ‘পদ্মা’

অভিযোগে বলা হয়, মেয়েটি তখন স্থানীয় একটি স্কুলের নবম শ্রেনীর ছাত্রী ছিল। ওই বছরের ৯ নভেম্বর রাত থেকে পরদিন কোন এক সময় চেতনানাশক কোন কিছু খাইয়ে তাকে ধর্ষণ করে আকতারুজ্জামান।

২০২১ সালের ৩১ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা সৈয়দপুর থানার উপপরিদর্শক (এসআই) সাহিদুর রহমান আদালতে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।

প্রতিবেদনে ধর্ষনের কোন আলামত মেলেনি উল্লেখ করা হয়। এছাড়াও মামলায় তথ্যগত ভূল আছে বলেও আদালতকে জানায় পুলিশ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা