সারাদেশ

গৌরীপুরে ইলেকট্রনিক দোকানে চুরি

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে মধ্য বাজার এলাকায় দৈনিক গণমুক্তি পত্রিকার প্রতিনিধি জাহাঙ্গীর আলম নিকেলের ইলেকট্রনিকের দোকান থেকে প্রায় ১৫ লাখ টাকার বিভিন্ন ইলেকট্রনিকস সামগ্রী চুরি হয়।

আরও পড়ুন: পদ্মা সেতুর টোলপ্লাজা ফাঁকা

সোমবার (২৭ জুন) দিনগত রাতে এ চুরির ঘটনা ঘটে। চুরির সময় সি.সি ক্যামেরার ডিভিআর খুলে নিয়ে যায় চোর।

দোকানের মালিক জাহাঙ্গীর আলম নিকেল জানান, ঘটনার দিন রাত সাড়ে ১১ টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যান তিনি। পরদিন সকালে দোকান খুলে দেখেন চুরি সংঘটিত হয়েছে। দোকান থেকে মোবাইল সেট, মোবাইল এক্সেসরিজ, চশমা, ঘড়িসহ প্রায় ১৫ লাখ টাকার ইলেকট্রনিক সামগ্রী চুরি হয়।

তিনি বলেন, চোর দোকানের পেছনে বাউন্ডারি দেয়াল টপকে মই বেয়ে চালের ঢেউটিন খুলে দোকানের ভেতরে প্রবেশ করে উল্লেখিত মালামাল চুরি করে নিয়ে যায়। এসময় চুরির প্রমাণ গায়েব করার জন্য দোকানের ভেতরে থাকা সি.সি ক্যামেরার ডিভিআর খুলে নিয়ে গেছে।

আরও পড়ুন: সেতু-উড়াল সড়ক নির্মাণের নির্দেশ

গৌরীপুর থানার এস আই নজরুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চোর শনাক্তের চেষ্টা চলছে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শাহজালালে দুই যাত্রীর কাছ থেকে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্কমুক্ত সীমার অতিরিক্ত ৮১ দশমিক ৫০ ল...

সিলেটে এআই ট্রেনিং সেন্টার স্থাপন করবে সরকার

তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্যপ্রযুক্তিনির্ভর কাজে দক্ষ করে তুলতে স...

চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর খুন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের খুলশীতে ছুরিকাঘাতে হৃদয় (১৬) নামে এক কিশোর নিহতের ঘটনায় কামরুল না...

চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস

আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্ট...

মিরপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা