সারাদেশ

৬ রোহিঙ্গা ডাকাত আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী ক্যাম্প-৯ থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয় রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)। সোমবার রাত ১১টা নাগাদ ক্যাম্পটির ব্লক সি/১১ এর মক্তবের সামনে থেকে স্বশস্ত্র অবস্থায় তাদের আটক করা হয়।

আরও পড়ুন: ঢাকায় আসছেন শিল্পা শেঠি

আটককৃতরা হলেন, মৃত নুর আহম্মদের ছেলে আরিফ উল্ল্যাহ (৩১), ক্যাম্প ১০ এর হাবিব উল্লাহর ছেলে দোস মোহাম্মদ (২৫), নুর মোহাম্মদের ছেলে মোহাম্মদ তৈয়ব (৩৭), ক্যাম্প ১৬ এর মোবারক আলীর ছেলে নুর মোহাম্মদ (৩৯), ক্যাম্প ১১ এর মোহাম্মদ জোবায়ের (২৩), ক্যাম্প ৯ এর সাকের মোহাম্মদের ছেলে সলিম উল্লাহ (৫৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন। তিনি জানান, ক্যাম্প-৯ এর ব্লক সি/১১ এর মক্তবের সামনে ২০ জনের একটি রোহিঙ্গা দল ডাকাতি প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ধাওয়া করে ছয় জন রোহিঙ্গা দুষ্কৃতকারীকে গ্রেফতার করা হয়। এ সময় ঘটনাস্থল হতে অন্তত ১০টি বিভিন্ন প্রকার দা, ছুরি ও কিরিচ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ৪২ মরদেহ উদ্ধার

আইনী প্রক্রিয়া শেষে জব্দকৃত অস্ত্রসহ ধৃতদের উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এপিবিএন এর এই কর্মকর্তা।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা