জাতীয়

পদ্মা সেতুর টোলপ্লাজা ফাঁকা

সান নিউজ ডেস্ক: উদ্বোধনের তৃতীয়দিনে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা মাওয়া ও শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর টোলপ্লাজা অনেকটাই ফাঁকা। স্বাভাবিক গতিতেই চলাচল করছে যানবাহন। এর আগে দুইদিনে মাওয়া প্রান্ত দিয়ে সাড়ে ১৫ হাজার যানবাহন থেকে প্রায় ২ কোটি ৫ হাজার ৩০০ টাকা টোল আদায় করা হয়েছে।

আরও পড়ুন: ঢাকায় আসছেন শিল্পা শেঠি

মঙ্গলবার (২৮ জুন) সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত মাওয়া টোল প্লাজা এলাকায় দেখা যায়, বাস, প্রাইভেট কার, ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন টোল প্লাজার সামনে আসছে। কোনো রকম অপেক্ষা ছাড়া এসব যানবাহন টোল পরিশোধ করে সেতুতে উঠে জাজিরার উদ্দেশে রওনা করছে।

তবে সেতুতে মোটরসাইকেল পারাপার নিষিদ্ধ থাকায় এবং ফেরি না চলায় বিপাকে পড়েছেন মোটরসাইকেল আরোহীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যা বাড়লেও টোলপ্লাজায় যানজট কিংবা কোনও যানবাহনকে অপেক্ষায় থাকতে দেখা যায়নি। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী প্রতিনিয়তই মাইকিং করছে ও সেতুতে টহল দিচ্ছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ৪২ মরদেহ উদ্ধার

জাজিরা প্রান্তে সরজমিনে গিয়ে দেখা যায়, টোলপ্লাজায় যান চলাচল অনেকটা স্বাভাবিক। যানবাহনের কোন চাপ নেই। নির্বিঘ্নে পার হচ্ছে গাড়িগুলো। তবে সকাল থেকে বাইক আরোহীদের পিকআপে করে পার হতে গেলে তাদের ফিরিয়ে দেয়া হয়।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন মঙ্গলবার সকালে গণমাধ্যমকে বলেন, সকাল থেকে খুব স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে। সেতুর মাওয়া প্রান্তে কোনো চাপ নেই। মোটরসাইকেল পারাপার বন্ধ রয়েছে। সেতুতে না নামা, ছবি তোলা—এসব বিষয়ে মাইকিং করা হচ্ছে। জেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর পাশাপাশি সেতু কর্তৃপক্ষের টহল দল সেতুতে টহল দিচ্ছে। গত দুদিনে মাওয়া প্রান্ত দিয়ে সাড়ে ১৫ হাজার যানবাহন থেকে প্রায় ২ কোটি ৫ হাজার ৩০০ টাকা টোল আদায় করা হয়েছে।

আরও পড়ুন: ইডির জেরার মুখে জ্যাকুলিন

তিনি আরও জানান, বাস, ট্রাক, প্রাইভেটকারসহ অন্যান্য ভারী যানবাহন যথারীতি পারাপার হচ্ছে। বর্তমানে গাড়ির কোনও চাপ বা যানজট নেই মাওয়া প্রান্তে। তবে কিছু কিছু পিকআপে করে মোটরসাইকেল পারাপার হচ্ছে।

এদিকে, বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে গণমাধ্যমকে বলেন, ঘাটে ছয়টি ফেরি রয়েছে। এর মধ্য চারটি সচল। পদ্মা নদীতে এখন প্রচণ্ড স্রোত। ফেরি চালালে ডুবোচরে আটকে যাচ্ছে। সকাল থেকে ১৫-২০টি মোটরসাইকেল ঘাটে এসে ঘুরে চলে গেছে। যদি ঘাটে একটি ফেরি পূর্ণ করার মতো মোটরসাইকেল আসে, তাহলে ফেরি এ ঘাট থেকে ছাড়া হবে।

ওডি/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা