জেলা তথ্য অফিসের সড়ক প্রচার
সারাদেশ
স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন

জেলা তথ্য অফিসের সড়ক প্রচার

মোঃ সানাউল্লাহ, বরগুনা : "স্বপ্নের পদ্মা সেতু" দক্ষিনাঞ্চলের তথা দেশের সকল মানুষের কাছে এখন আর স্বপ্ন নয়, বাস্তব। রাত পেরুলেই সকালে স্বপ্নের পদ্মা সেতু নয় বরং বাস্তব পদ্মা সেতুর শুভ উদ্বোধনের সেই মাহেন্দ্রক্ষণ। আর এই পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বরগুনা জেলা তথ্য অফিসের পক্ষ থেকে চালানো হচ্ছে ব্যাপক সড়ক প্রচার, টানানো হয়েছে বিভিন্ন শ্লোগানযুক্ত ফেস্টুন।

আরও পড়ুন : পদ্মাসেতু উদ্বোধনের অপেক্ষায় সারা দেশ

গত দুই সপ্তাহ যাবৎ এ প্রচারণা শুরু করে বরগুনা জেলা তথ্য অফিস। শুক্রবার (২৪ জুন) রাত ১২টা পর্যন্ত এ সড়ক প্রচার চলবে বলে জানিয়েছেন বরগুনা জেলা তথ্য অফিস।

এ সড়ক প্রচারে গানের মাধ্যমে "পদ্মা সেতু" বাস্তবায়নের ফলে দক্ষিনাঞ্চলসহ দেশের অর্থনৈতিক উন্নয়ন, বেকার জনগোষ্ঠীর জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন উন্নয়নের বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে। গানগুলোর মধ্যে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরি করে বিশ্বের বুকে সমগ্র বাঙালিজাতিকে একটি স্বনির্ভর জাতি হিসেবে তুলে ধরা হয়েছে।

এছাড়াও জেলার সকল উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পদ্মা সেতু বাস্তবায়নের ফলে উন্নয়নমূখী বিভিন্ন শ্লোগানযুক্ত ফেস্টুন স্থাপন করা হয়েছে।

আরও পড়ুন : আফগানিস্তানে ফের ভূমিকম্প

বরগুনা জেলা তথ্য অফিসার সেলিম মাহমুদ বলেন, পদ্মা সেতু আমাদের আবেগের সেতু, স্বপ্নের সেতু, বিশ্ব দরবারে সমগ্র বাঙালির স্বনির্ভরতার প্রতীকের সেতু। পদ্মা সেতুর উদ্বোধনের মধ্য দিয়ে আমাদের স্বপ্নের বাস্তবায়ন ঘটতে যাচ্ছে। এই পদ্মা সেতু বাস্তবায়নের ফলে দক্ষিনাঞ্চলে বিভিন্ন কলকারখানা প্রতিষ্ঠিত হবে। ফলে বেকার জনগোষ্ঠীর জন্য কর্মক্ষেত্রের সৃষ্টি হবে, বেকরত্ব হ্রাস পাবে, অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়ন হবে।

এই বিষয়গুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা বিভিন্ন বাজার হাট ও গঞ্জে প্রায় ২সপ্তাহ ধরে গানের মাধ্যমে সড়ক প্রচার করে আসছি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায়...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

আইসিটিতে চলমান বিচার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) চলমান বিচার প্রক্রিয়ায় আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা